নজরবন্দি ব্যুরো: তৃণমূলে নবজোয়ার নিয়ে এই মুহুর্তে উত্তর দিনাজপুরে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ছাড়ার আগে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তিনি। Abhishek Banerjee –র বৈঠকে অনুপস্থিত বিধায়ক আবদুল করিম চৌধুরী। তবে কি অভিষেকের রাজ্য সফরেই তৃণমূলে ফাটল ধরতে শুরু করেছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ Karnataka Polls: নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, বজরং দল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি
প্রসঙ্গত, গত ২৫ তারিখ থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর জেলার পর উত্তর দিনাপুরে উপস্থিত হয়েছে তাঁর কর্মসূচি। সেখানেও গোপন ব্যালট ভোট নিয়ে তৃণমূলের অন্দরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে। তার ওপর দলের ওপরেই ক্ষোভ প্রকাশ করে অনুপস্থিত রইলেন বর্ষীয়ান বিধায়ক।
কিছুদিন আগেই ইসলামপুরে বিধায়কের বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে সভা করছিলেন অভিষেক। তখন অভিষেকের সভা বয়কট করে বাড়িতেই বসেছিলেন আবদুল করিম চৌধুরী। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। ভেবেছিলেন দলের সাধারণ সম্পাদক আসবেন তাঁর মানভঞ্জন করতে। অভিষেককে স্বাগত জনানোর জন্য এলাহি আয়োজন করেছিলেন বিধায়ক। কিন্তু অভিষেক এলেন না।

এরপরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক বলেন, ইসলামপুরে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সেই ইসলামপুরের বিধায়ক। আমাকে শুধুমাত্র একজন পিওন মারফত ফোন করে জানানো হচ্ছে। অথচ আমাকে জেলার নেতারা কেউ জানাল না। আমি একজন বর্ষীয়ান বিধায়ক। আমি ১১ বারের বিধায়ক। ২২ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। আমার কোনও সম্মান নেই! ৫৪ বছরের বিধায়ককে এভাবে অসম্মান করা ঠিক হয়নি।

একইসঙ্গে আবদুল করিম চৌধুরী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে আসতে পারেন এই খবর পুলিশ মারফত তিনি পেয়েছিলেন। এমনকি গোটা এলাকা পুলিশ রেকি করার পর তিনি রেড কার্পেট দিয়ে বিছিয়ে রেখেছিলেন নেতাকে স্বাগত জানাবেন বলে। ভেবছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানভঞ্জন করতে আসবেন। কিন্তু আসলেন না অভিষেক। করিম চৌধুরী বিদ্রোহী থেকেই গেল। দলের সঙ্গে আমার সম্পর্ক নেই। যদি দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেবে। Abhishek Banerjee –র বৈঠকে অনুপস্থিত বিধায়ক আগেই জানিয়ে দিয়েছিলেন নিজের অবস্থান।
Abhishek Banerjee –র বৈঠকে অনুপস্থিত বিধায়ক, সংগঠন নিয়ে বড় প্রশ্ন উঠছে

সেদিন দলের নেতাদের বিরুধে ক্ষোভ উগরে দেওয়ার পর নিজের অবস্থানে অনড় ছিলেন আবদুল করিম চৌধুরী। মঙ্গলবার Abhishek Banerjee –র বৈঠকে অনুপস্থিত বিধায়ক। দলকে কী বার্তা দিতে চাইলেন তিনি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।



