Calcutta High Court: বুধবারের পর বৃহস্পতিবার, ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল প্রাথমিকে ভুয়ো শিক্ষক নিয়োগে ১৪৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ফের ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট। একই সঙ্গে আদালতের তরফে ওই ৫৯ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে এখনও অবধি ২৫৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট।

আরও পড়ুনঃ Amazon: বছরের শুরুতেই খারাপ খবর, ১৮ হাজার কর্মী ছাঁটায়ের পথে অ্যামাজন

বৃহস্পতিবার চাকরি বাঁচানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন ৬১ জন। সমস্ত নথি খতিয়ে দেখে ৫৯ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দুই জনের মামলা আগামী শুনানিতে শোনা হবে। মোট মিলিয়ে চাকরি বাতিল হওয়া শিক্ষকের সংখ্যা দাঁড়াল ২৫৫ জন।

৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, মোট সংখ্যা ২৫৫
৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, মোট সংখ্যা ২৫৫

এর আগে এই মামলায় ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।কর্মরত শিক্ষকদের বক্তব্য, চার বছরের সময় ধরে কর্মরত রয়েছেন তাঁরা। চাকরি বাতিলের পর তাঁদের মামলায় পার্টি করা হয়নি। অর্থাৎ, তাঁদের বক্তব্য শোনা হয়নি। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কর্মরত শিক্ষকরা। পরে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের কথা শুনবে আদালত। একইসঙ্গে কী কারণে চাকরি বাতিল? তা জানাতে হবে আদালতকে।

২৬৯ জন চাকরি হারানো শিক্ষকদের হাইকোর্টে বক্তব্য পেশ করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট।  সেইমতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে ৫৪ জন হলফনামা জমা দিয়েছিলেন। তার মধ্যে ৫৪ জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে একজনকে ১০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি।

৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, মোট সংখ্যা ২৫৫

৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, মোট সংখ্যা ২৫৫
৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, মোট সংখ্যা ২৫৫

এরপর বুধবার ১৪৬ জন প্রাথমিক শিক্ষকের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তার মধ্যে ১৪৩ জনের নথি খতিয়ে দেখার পরেই চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাকি ৩ জনের চাকরি বাতিল করা হয়নি। তাঁদের নথি আরও একবার খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত