Amazon: বছরের শুরুতেই খারাপ খবর, ১৮ হাজার কর্মী ছাঁটায়ের পথে অ্যামাজন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের শুরুতেই খারাপ খবর। চাকরি খোয়াতে চলেছেন অ্য়ামাজনের হাজার হাজার কর্মী। বুধবারই বিশ্বের অন্যতম বড় রিটেল সংস্থা অ্যামাজনের তরফে জানানো হয়, ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে।

আরও পড়ুনঃ এবার ডিম-সোয়াবিন অতীত! মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে পড়বে মাংস আর ফল

বছরের শুরুতেই খারাপ খবর, ১৮ হাজার কর্মী ছাঁটায়ের পথে অ্যামাজন

আর্থিক মন্দা, অর্থনৈতিক অনিশ্চয়তাকে কারণ হিসাবে দেখিয়েই ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। কঠিন সিদ্ধান্তের জন্য বিশ্বজুড়ে আর্থিক মন্দা ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করা হয়েছে। অ্যামাজনের কর্তৃপক্ষের দাবি,

7 4

প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। এক বিবৃতিতে অ্যামাজনের সিইও অ্যান্ডি জস্সি জানান, “নভেম্বরেই এই সিদ্ধান্ত হয়েছে, আমরা ১৮ হাজার পদ বিলুপ্ত করব।”

বছরের শুরুতেই খারাপ খবর, ১৮ হাজার কর্মী ছাঁটায়ের পথে অ্যামাজন

8 4

কর্মীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে অ্যান্ডি বলেন, “কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন ওই কর্মীরা। সহজে এই সিদ্ধান্ত নিতে পারিনি।” উল্লেখ্য, এর আগে ফেসবুক ও টুইটারও কর্মী ছাঁটাই করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত