নজরবন্দি ব্যুরোঃ অবশেষে অপেক্ষার অবসান। বিশ্বকাপের সেমিফাইনাল-সহ ইডেন গার্ডেন্সের পাঁচ ম্যাচের টিকিটের দাম কত হবে, ঘোষণা করে দিল সিএবি। সোমবারের অ্যাপেক্স কমিটির বৈঠকের পর সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম অন্য তিন ম্যাচের চেয়ে সামান্য বেশি হবে।
আরও পড়ুনঃ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আকাশ মেঘলা থাকলেও গরম বাড়বে কলকাতায়


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার – ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা এবং বি ও এল ব্লকের টিকিটের দাম ৩০০০ টাকা। ২৮ অক্টোবর ইডেনে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সেই ম্যাচে আপার টায়ারের টিকিটের দাম ৬৫০ টাকা এবং ডি ও এইচ ব্লকের টিকিটের দাম ধার্য হয়েছে ১০০০ টাকা এবং বি, সি, কে, এল-এই চার ব্লকের টিকিটের দাম থাকছে ১৫০০ টাকা।

৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচে আপার টায়ারের টিকিটের দাম হবে ৮০০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম হবে ১২০০ টাকা। বি ও এল ব্লকের টিকিটের দাম হবে ২২০০ টাকা এবং সি ও কে ব্লকের টিকিটের দাম ২০০০ টাকা।



পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার – ৮০০ টাকা। ডি ও এইচ ব্লক ১২০০ টাকা। সি ও কে ব্লক ২০০০ টাকা এবং বি ও এল ব্লক ২২০০ টাকা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহারণ। আপার টায়ার ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লক ২৫০০ টাকা। বি ও এল ব্লক ৩ হাজার টাকা।
বিশ্বকাপের ম্যাচ দেখবেন ইডেনে? টিকিটের দাম জানিয়ে দিল সি এ বি

এছাড়াও সিএবি-র তরফ থেকে বি ব্লক-এ ৫০০ আসন নিয়ে একটি বিশেষ হসপিটালটি ব্লক তৈরি করার পরিকল্পনা রয়েছে। যেখানে দর্শকদের খাদ্য ও পানীয়র ব্যবস্থা থাকবে। যদিও টিকিটের দাম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। অনেকেরই মনে হয়েছে, টিকিটের দাম একটু বেশিই রাখা হয়েছে। কারও কারও মতে, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে এমনিতেই মাঠ ভরা নিয়ে সংশয় থাকবে।








