Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আকাশ মেঘলা থাকলেও গরম বাড়বে কলকাতায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টির দেখা পাওয়া যায়নি। কলকাতা সহ একাধিক জেলায় আর্দ্রতা বজায় থাকায় অস্বস্তিজনিত গরম বাড়ছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোট গণনার দিন, রাজ্যের কোথায় কী হল তা এক নজরে

কলকাতার আকাশ মেঘলা থাকবে। কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম এবং ঘামে কষ্ট বাড়বে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছেই ঘুরবে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী চার-পাঁচ দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় বৃষ্টিপাত চলবে।

10

উত্তরবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির জেরে আগামী কয়েক দিন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী ১৩ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের ভারী বর্ষণ চলবে।

বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আকাশ মেঘলা থাকলেও গরম বাড়বে কলকাতায়

13 2

গত জুন মাসে বাংলায় বর্ষা প্রবেশ করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি দেখা যায়নি। যার একটা বড় প্রভাব পড়েছে চাষের উপর। তবে মনে করা হচ্ছে, আগের সেপ্টেম্বর মাসে আবহাওয়া বদল হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কিন্তু এর ফলে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজোর আনন্দ মাটি হবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে এখনই এত আগে থেকে সেই পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

14 1
বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আকাশ মেঘলা থাকলেও গরম বাড়বে কলকাতায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত