পুজোর আগেই রাজ্যসভার উপনির্বাচন, মানসের আসনে ভোট ৪ই অক্টোবর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই মানসের আসনের জন্য ভোট হবে রাজ্যসভায়। বহু আলোচনা পর্যালোচনা করে দিন ঠিক হয়েছে বিধানসভার ভোটের। মুর্শিদাবাদের দুই আসনের পূর্নাঙ্গ ভোট এবং ভবানীপুরের উপনির্বাচন হবে ৩০ তারিখ।

আরও পড়ুনঃ সামনে ভোট ৫ রাজ্যে, বাংলার ৬১ BJP MLA’র নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্র

সেই নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। সেসবের মাঝেই আজ নির্বাচন কমিশনের তরফে নোটিস জারি করে জানানো হয়েছে রাজ্যসভার ভোট হবে পুজোর আগেই। নির্দেশিকায় জানানো হয়েচে বাংলার এক আসনে, অসমের একটি, তামিলনাড়ুর ২টি, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের এক আসনে ভোট হবে ৪ তারিখ।

পুজোর আগেই জোড়া উপনির্বাচন, কড়া টক্কর দেখবে বাংলা!

পুজোর আগেই রাজ্যসভার উপনির্বাচন, মানসের আসনে ভোট ৪ই অক্টোবর
পুজোর আগেই রাজ্যসভার উপনির্বাচন, মানসের আসনে ভোট ৪ই অক্টোবর

মনোনয়ন জমার শেষ দিন ২২শে সেপ্টেম্বর,  মনোনয়নের স্ক্রুটিনি করা হবে ২৩ তারিখ, নাম প্রত্যাহারের শেষ দিন ২৭ তারিখ এবং ভোট হবে ৪ তারিখে। রাজ্যসভার জন্য বাংলার দুই আসন খালি ছিল। এক দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া পদ এবং দুই মানস ভুঁইঞার পদ।

পুজোর আগেই রাজ্যসভার উপনির্বাচন, মানসের আসনে ভোট ৪ই অক্টোবর
পুজোর আগেই রাজ্যসভার উপনির্বাচন, মানসের আসনে ভোট ৪ই অক্টোবর poll

 

দীনেশ ত্রিবেদীর আসনে আগেই ভোট হয়েছে, তৃণমূলের সাংসদ হয়েছেন জহর সরকার। বাকি ছিল  মানস ভুঁইঞার আসন। আগে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। পরে বিধানসভার ভোটে জয়ী হয়ে বিধায়ক হিসেবে যোগ দেন এবং চেহড়ে আসেন সাংসদ পদ।

এবার দিন ঘোষণার পরেই শুরু হয়েছে জল্পনা, ও আসনে লড়ার জন্য কাকে পাঠাবে তৃণমূল। সঙ্গে জল্পনা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়বেই বা কে? জহর সরকারের সময়ে বিজেপির কোন প্রার্থী না থাকায় বিনা যুদ্ধে জিতেছেন তিনি, ৪ তারিখের ভোটে কী হবে তাই দেখার জন্য অপেক্ষায় সব দল।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর