নজরবন্দি ব্যুরোঃ সামনে ভোট ৫ রাজ্যে, আর তাতেই বঙ্গ বিজেপির বিধায়কদের থেকে হাত তুলছে কেন্দ্র, ভোট পুজোর পর এখনো রাজ্যের উপনির্বাচন হয়নি, তার আগেই বঙ্গ বিজেপি বিধায়কদের নিরাপত্তা সরিয়ে নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক। সূত্রের খবর সেই মর্মে ইতিমধ্যে কেন্দ্র থেকে চিঠি এসেছে নবান্নতে। বলা হয়েছে বাকিদের এবার থেকে নিরাপত্তা দেবে রাজ্য সরকারই।
আরও পড়ুনঃ এক ধাক্কায় ভারতে বাড়ল সংক্রমণ, ২৪ ঘন্টায় কেরলেই আক্রান্ত ৩০ হাজারের বেশি
ভোটের আগে ব্যাপক আত্মবিশ্বাস নিয়ে বাংলায় ম্যারাথন প্রচার চালিয়েছিল গেরুয়া শিবির। নিয়ম করে কেন্দ্র থেকে নেতা মন্ত্রীরা আসতেন। ভোটের আগে বহু নেতা মন্ত্রীদের নিরাপত্তা দিয়েছিল বিজেপি, ভোটের ফল পুরো উল্টো দিকে ঘুরে যাওয়ায়, বাকিদের নিরাপত্তা ফিরিয়ে নিয়ে শুধু যাঁরা জিতেছিলেন বিজেপিরে টিকিটে তাদের নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র।
সামনে ভোট দেশের ৫ রাজ্যে, বাংলার বিজেপি বিধায়কদের নিরাপত্তা তুলে নিল কেন্দ্র।
তবে মাসখানেকেই বিজেপির সমীকরণ বদলেছে অনেক। ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তারা অনেকেই ফিরেছেন কিংবা ছেড়েছেন দল। কমতে কমতে ৭৭ জন ভোট জেতা বিজেপি বিধায়ক থেকে এখন সংখ্যা ৭১।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েওছে অবশিষ্ট ৭১ জনের মধ্যে শীর্ষ স্থানীয় ১০ জন ছাড়া বাকি ৬১ জন পাবেন না নিরাপত্তা। শুভেন্দু অধিকারী বিধায়ক হয়ার আগে থেকেই পেতেন কেন্দ্রীয় নিরাপত্তা। এদিএক ভোটের পর মোট ৬৬ জন জয়ী বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হত।
কিন্তু এখন বাংলার ভোট পর্ব মিটেছে, এবং সামনেই দেশের আরও ৫ রাজ্যে নির্বাচন আছে। সূত্রের খবর বাকি রাজ্য গুলিতে এই মুহুর্তে নিরাপত্তা আরও শক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিয়মমতো নিরাপত্তা তুলে নেওয়ার আগে রাজ্যকে জানাতে হবে কেন্দ্রের তরফে, সেই কারণেই ইতিমধ্যে ৬১ জনের নিরাপত্তা প্রত্যাহারের কথা জানিয়েছে নবান্নকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।



