এক ধাক্কায় ভারতে বাড়ল সংক্রমণ, ২৪ ঘন্টায় কেরলেই আক্রান্ত ৩০ হাজারের বেশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক ধাক্কায় ভারতে বাড়ল করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউএর প্রকোপ কমেছিল ধীরে ধীরে। বেশ কয়েকদিন ধরে দেশের দৈনিক সংক্রমণ ছিল ৩০ হাজারের আশেপাশে। তবে এক ধাক্কায় তা পার করে গিয়েছে ৪০ এর গন্ডি।

আরও পড়ুনঃ আইসিএসই- আইএসসি পরীক্ষার দিন ঘোষণা

স্বস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজারের বেশি মানুষ। তাতে এখনো পর্যন্ত দেশের মোট সংক্রমণের গ্রাফ গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১ তে। এদিকে ২৪ ঘন্টায় আরও বেশি উদবেগ বাড়িয়েছে কেরল

এক ধাক্কায় দৈনিক সংক্রমণ পেরল ৪০ হাজারের গন্ডি, চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে। 

৪৩ হাজারের মধ্যে একদিনে শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজার মানুষ। দেশে করোনা কবলে এক দিনে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এই নিয়ে এখনো পর্যন্ত করোনা গ্রাসে প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জন।

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও, স্বস্থ্য মন্ত্রকের রিপোর্ট মোতাবেক এই মুহুর্তে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন  ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। কেরলের পাশাপাশি দৈনিক সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে মুম্বাইও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর