বেশি ভাড়া কেন? এবার ২৫ রুটের বাস মালিকদের শোকজ নোটিস ধরাল রাজ্য পরিবহন দপ্তর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহু রুটেই যাত্রীদের থেকে বেশি ভাড়া নিচ্ছে বেসরকারী বাসগুলো। প্রায়ই অভিযোগ আসছে। এবার এই বিষয়ে তৎপর হল রাজ্য। বেশ কয়েক জন বেসরকারি বাস মালিককে শোকজ নোটিস ধরাল রাজ্য পরিবহন দপ্তর।

আরও পড়ুনঃ সারা রাতের পরিবর্তে এবার পুজোতে মেট্রো চলতে পারে মাঝরাত পর্যন্ত

কেন বেশি ভাড়া নেওয়া হচ্ছে, কারণ জানাতে বলা হল। অনুদানের নামে লকডাউনের পর নিজেরাই ভাড়া বাড়িয়ে নিয়েছিল বাসমালিকরা। ৭ টাকার ভাড়া ১০, নয়ের ভাড়া ১৫, ১১-র ভাড়া ২০ টাকা হয়ে ১২-র ভাড়া ২৫ করে নেওয়া হচ্ছিল।

বেশি ভাড়া কেন? এবার ২৫ রুটের বাস মালিকদের শোকজ নোটিস ধরাল রাজ্য পরিবহন দপ্তর।

আর তারপরই ভাড়া নিয়ন্ত্রণে চলন্ত বাসে হানা দেওয়া শুরু করেন মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর বা এমভিআইরা। তাতেই নড়ে টনক। রাজ্য পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত রুটে বাড়তি বাস ভাড়া নেওয়া হচ্ছে, সেগুলিকে চিহ্নিত করা হবে।

বেশি ভাড়া কেন?

এখন শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাতেও কাজ না হলে ভবিষ্যতে পারমিট বাতিল করা হতে পারে। গতমাসের ৩০ তারিখ এবং ৪ অক্টোবর সোমবার পরিবহণ দপ্তরে অভিযুক্ত বাসমালিকদের হাজিরা দিতে হয়েছিল। বাড়তি ভাড়া নেওয়ার কারণের জন্য তাঁদের জবাবদিহি করতে হয়।

বেশি ভাড়া কেন? এবার ২৫ রুটের বাস মালিকদের শোকজ নোটিস ধরাল রাজ্য পরিবহন দপ্তর।

উল্লেখ্য রাজ্য সরকার আগেই জানিয়েছে, এই অতিমারির পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর আর চাপ দেওয়া যাবে না। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, অতিমারি চলছে। মানুষের হাতে এমনিই টাকা পয়সা নেই। এই অবস্থায় কোনও ভাবেই ভাড়া বাড়ানো সম্ভব নয়। বাস মালিকদের সাধারণ মানুষের কথা ভাবতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত