বিয়ের জন্যই শেষ টেস্ট খেলছেন না বুমরাহ, পাত্রী কে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিয়ের জন্যই শেষ টেস্ট খেলছেন না বুমরাহ, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের  শেষ টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। বুমরাহ বিসিসিআই এর কাছে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু কি কার তা বোর্ড তখন বলেনি।

আরও পড়ুনঃ আস্থা মমতাতেই, TMC’তে আসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব এবং হিডকোর চেয়ারম্যান।

অবশেষে বোর্ড জানিয়েছে ঠিক কি কারণে বুমরা শেষ টেস্ট খেলতে পারবেন না। গত কাল বোর্ডের এক আধিকারিক বলেছেন যে বিয়ের প্রস্তুতি নিতে এই ছুটি নিয়েছেন বুমরাহ। ঐ কর্তা বলেছেন জসপ্রীত বুমরাহ শিগগিরই বিয়ে করতে চলেছেন এবং তার প্রস্তুতির জন্য তিনি টেস্ট সিরিজের মাঝামাঝি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বোর্ডকে বলেছিলেন যে তিনি বিয়ে করতে চলেছেন এবং এই বড় দিনের জন্য কিছুটা সময় প্রস্তুত করার জন্য চেয়েছিলেন।” আর এর পরেই তাঁর ফ্যানরা খোঁজ শুরু করেন কার সাথে তিনি জীবনের জুটি বাঁধতে চলেছেন? সূত্রের খবরতিনি  হলেন অনুপমা পরমেশ্বরম। তিনি দক্ষিনি অভিনেত্রী।

bum

বিয়ের জন্যই শেষ টেস্ট খেলছেন না বুমরাহ, কারন কিছুদিন আগে এই অভিনেত্রীর নাম নিয়েই গুঞ্জন উথেছিল বুমরাহ কে জড়িয়ে। তবে এই পেসারের দিক থেকে আখন কোন বিবৃতি আসে নি যে তিনি ঐ অভিনেত্রীকেই বিয়ে করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন