আস্থা মমতাতেই, TMC’তে আসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব এবং হিডকোর চেয়ারম্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ এর নির্বাচনের নির্ঘন্ট জারি হয়ে গেছে কয়েকদিন আগেই। রাজ্যে মোট ৮টি দফায় হবে নির্বাচন। কিন্তু এখনও থামছেনা দলবদলের পালা। দীর্ঘ টালবাহানার পর কালই বিজেপিতে গেছেন তৃণমূলের নেতা জীতেন্দ্র তিওয়ারি। রাজ্যের সাধারণ মানুষ হতবাক কবে থামবে এই দলবদল। তবে শুধু দলবদল নয় রাজ্য জুড়ে মানুষের জন্য কাজ করার ইচ্ছে নিয়ে একাধিক নেতা নেত্রী থেকে চেনা মুখ যোগ দিচ্ছেন নিজেদের পচ্ছন্দের দলে।তবে তৃণমূলে যাঁরা আসছেন তাঁরা বুঝিয়ে দিচ্ছেন আস্থা মমতাতেই।

আরও পড়ুনঃ স্কুল খুলতেই বিপত্তি!করোনায় আক্রান্ত ৫৪ পড়ুয়া।

সূত্রের খবর আজই তৃণমূলে যোগ দিতে পারেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্যের মুখসচীব থাকাকালীন বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ সু-সম্পর্ক ছিল রাজীব সিনহার। অন্যদিকে নাম উঠে আসছে রাজ্যের এককালীন নির্বাচন আধিকারিক দেবাশিস সেনের নাম। যিনি বর্তমানে হিডকোর চেয়ারম্যান।

এই মুহুর্তে রাজনীতির অন্দরে জোর গুঞ্জন এই দুজন যোগ দিতে পারেন বর্তমান শাসক দলে। যে হারে রাজ্য রাজনীতিতে দলবদল চলছে এবং শাসক দলের একাধিক নেতা নেত্রী ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে যোগ দিচ্ছেন বিজেপিতে তাতে হতবাক রাজ্যের সাধারণ মানুষ। তবে থেমে নেই ঘাসফুলের পরিমাণ বৃদ্ধি। প্রায়ই রাজ্যের একাধিক জনপ্রিয় মুখ যোগ দিচ্ছেন তৃণমূলে। আর প্রত্যেকে দলে এসেই জানিয়ে দিচ্ছেন ভরসার মাপকাঠি মমতাই। নির্বাচনের আগে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীরকে দলে টেনে চমক দিয়েছিল শাসকদল। সেই পরিস্থিতিতে এই দুই ব্যাক্তির তৃণমূলে যোগদান দলের খহমতা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

একাধিক প্রথম সারির নেতা নেত্রী বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্য বিজেপির তরফ থেকে বার বার বলা হয়েছিল শাসক দলের হয়ে ২৯৪ টি আসনে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেই। নেতা মন্ত্রীরাও অন্য দলে গিয়ে প্রাক্তন দলের নামে যেসব মন্তব্য করছেন প্রতি মুহুর্তে তাতে বেশ অস্বস্তিতেই তৃণমূল। যদিল মুখ্যমন্ত্রী বার বার বলেছেন যাঁরা যেতে চায়,যাক। বাকি স্বচ্ছ ভাবমুর্তির মানুষদের নিয়ে তিনি রাজ্য চালাবেন।

আস্থা মমতাতেই। সেদিক থেকে রাজীব সিনহা বা দেবাশিস সেন দলে যোগ দিলে ঘাসফুল শিবির এক্সট্রা অক্সিজেন পাবে বলেই মনে করছেন অনেকে। তৃণমূলের তরফে ব্রাত্য বসু জানিয়েছেন, “আজ বড় যোগদান হবে। বড়সড় চমক থাকছে।” শিক্ষামন্ত্রী সুব্রত বক্সির হাত ধরে আজ তৃণমূলের মেগা যোগদান পর্ব চলবে বলেও জানানো হয়েছিল আগেই। সেই দিক থেকে যদি আজ দেবাশিস বা রাজীব সিনহার মতো প্রাক্তন আমলা শাসকদলে যোগ দেন, তাহলে নিঃসন্দেহে দলের ক্ষমতা এবং স্বচ্ছ ভাবমুর্তি প্রকাশ পাবে বলেই মনে করছেন অনেকে।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত