আলিমুদ্দিন স্ট্রিটে আনা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে, শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

আলিমুদ্দিন স্ট্রিটে আনা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে, শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। জেলা থেকেও ছুঁটে এসেছেন বাম কর্মী-সমর্থকেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুপুর ১২টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যকে বিধানসভা থেকে বের করে আনা হল আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত দলের একাধিক নেতৃত্ব। শুধু তাই নয় শেষ শ্রদ্ধা জানাতে জেলা থেকেও ছুঁটে এসেছেন বাম কর্মী-সমর্থকেরা। অর্থাৎ তাঁকে শেষ বার দেখে বিদ্যায় জানাতে একেবারে মানুষের ঢল নেমেছে আলিমুদ্দিন স্ট্রিটে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য একেবারে শৃঙ্খলা বদ্ধ ভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন এই কর্মী-সমর্থকেরা।

এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সৃজন ভট্টাচার্য, বিজেপি নেতা শঙ্কর ঘোষ সহ একাধিক রাজনৈতিক নেতৃত্ব। অর্থাৎ দলের নেতৃত্ব সহ একসময়ের একাধিক সহ যোদ্ধারা উপস্থিত হয়েছেন। যেমনটা জানা গেছে দুপুর ৩টে পর্যন্ত এখানেই শায়িত থাকবেন তিনি। সাড়ে তিনঘণ্টা পর একেবারে শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিট ছাড়বেন পলিটব্যুরোর সদস্য। এরপর সাড়ে তিনটে নাগাদ দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে দেহ। সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতরে।

Shamim Ahamed Ads

এই আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয়ে রাজনৈতিক কর্মসূত্রে একাধিক বার যাতায়াত করতেন তিনি। কিন্তু এইবার শেষবারের মতো তিনি এই  দলীয় কার্যালয়ে এলেন। কিন্তু এইবারের আসাটা একেবাড়ে অন্যরকম। এদিন বুদ্ধদেবের শববাহী গাড়ি এই আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছতেই দলীয় কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন ‘লাল সেলাম, লাল সেলাম’। পাশাপাশি বলতে থাকেন, ” তোমার অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করবই”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত