নজরবন্দি ব্যুরোঃ আসন্ন পুজোতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দুটি বই পুনর্মুদ্রণ করতে চলেছে প্রকাশনা সংস্থা ন্যাশানাল বুক এজেন্সি। প্রায় ৩৫ হাজার কপি ছাপা হবে বলে জানাল প্রকাশনা সংস্থা। বই দুটি হল, ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ এবং ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’। এই দুটি বইয়ের চাহিদা সারাবছরই কলেজ স্ট্রিটে থাকে। অর্থাৎ, বোঝাই যাচ্ছে, একটুও জনপ্রিয়তা কমেনি ‘লেখক’ বুদ্ধর।
আরও পড়ুনঃ জি-২০ সম্মেলনের সময় ইউরোপ সফর রাহুলের, বিদেশে গিয়ে তোপ দাগবেন মোদীকে!


প্রত্যেক বছরের মতো এবছরও পুজোতে বুক স্টল দেবে সিপিআইএম। আর সেখানেই নতুন সংস্করণ পাওয়া যাবে ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ এবং ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’ বই দু’টির। ২০১৮ সালের দুর্গাপুজোতে ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ প্রকাশ করেছিল ন্যাশনাল বুক এজেন্সি। বিক্রিও হয়েছিল ভালো। এরপর ২০১৯ সালে শারদীয়ায় প্রকাশিত হয় ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’ বইটি। এটি তো অত্যাধিক জনপ্রিয়তা ফেলে দিয়েছিল পাঠক মহলে। এবার এই দুটি বইকে নতুন করা ছাপতে চলেছে প্রকাশনা সংস্থা। ন্যাশানাল বুক এজেন্সির কর্ণধার অনিরুদ্ধ চক্রবর্তী জানিয়েছেন, “ওই দু’টি বইয়ের চাহিদা থাকবেই। তাই আমরা বই দু’টির পুনর্মুদ্রণ করছি।”

এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ। গত মাসেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অসুস্থতার সময়ও বোঝা গিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি মানুষের ভালোবাসা এখনও অটুট। এবারও বুদ্ধবাবুর বই যে পাঠকরা পড়বেন তা নিয়ে আশাবাদী প্রকাশনা সংস্থাও।



একটুও জনপ্রিয়তা কমেনি ‘লেখক’ বুদ্ধর, দেদার ছাপা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই
![]()







