যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানো হলো

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলমান উত্তেজনা, শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধি, বাম ছাত্রদের বিক্ষোভ ও তৃণমূলের কর্মীদের সংঘর্ষ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলমান অশান্তির জেরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে ওয়াই (Y) ক্যাটেগরির নিরাপত্তা পেতেন তিনি, কিন্তু এখন থেকে তিনি জেড (Z) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার সময় বাম ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী।

বিক্ষোভ ও সংঘর্ষ: শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগে থেকেই বাম ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। ছাত্র সংসদ নির্বাচনসহ নানা দাবিতে তারা স্লোগান দেয় এবং প্রতিবাদ জানায়। স্লোগানিংয়ের প্রতিবাদে টিএমসিপি ছাত্ররা বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। এই পরিস্থিতির মধ্যে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা শুরু হয়।

বিক্ষোভকারীরা সভাস্থলে পৌঁছে তীব্র উত্তেজনা সৃষ্টি করেন এবং তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তী সময়ে ব্রাত্য বসুর গাড়ির চাকা খুলে দেওয়া হয় এবং ধাক্কাধাক্কিতে শিক্ষামন্ত্রী আহত হন। পরে তাকে এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

রাজ্য রাজনীতি উত্তাল, ধরনা ও প্রতিবাদ

এ ঘটনার পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়। ৪ মার্চ রাত থেকে ছাত্ররা ধরনায় বসেন এবং অরবিন্দ ভবনের সামনে প্রতিবাদ জানাতে থাকেন। আন্দোলনকারীরা উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়েরের দাবি তোলেন।

এই ধারাবাহিক উত্তেজনা ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর