নজরবন্দি ব্যুরোঃ গতকাল তাঁর বিরুদ্ধে হাইকোর্ট চত্ত্বরে পড়েছিল পোস্টার। এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা হাইকোর্ট চত্ত্বরে। পোস্টারে সরাসরি বলা হয়েছিল ইনি বিচারের নামে কলঙ্ক। এবার সেই বিচারপতি রাজাশেখর মান্থাকে বয়কটের প্রস্তাব আনলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ।
আরও পড়ুনঃ TMC: আপনার ঘরে আসছে দিদির দূত, কী কর্মসূচি তৃণমূলের?


আইনজীবীদের বক্তব্য, আদালতে শান্তি বজায় রাখতেই এই প্রস্তাব। বারের একশো জন আইনজীবী একটি চিঠি দিয়ে দাবি করছেন, যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কোনও বিচারপ্রক্রিয়ায় তাঁর অংশগ্রহণ করবেন না। এই মুহুর্তে একাধিক মামলার শুনানি চলছে রাজাশেখর মান্থার এজলাসে। এই বয়কটের কারণে বহু মামলা থমকে যাবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

কলকাতা হাইকোর্টের বার প্রেসিডেন্ট অরুণাভ ঘোষের মন্তব্য, রেজিলিউশনই নেওয়া হয়নি, ওটা মিথ্যা চিঠি। ওটা এক্তিয়ার বহির্ভূত। বিশেষ রাজনৈতিক দলগুলির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। এভাবে প্রস্তাব আনা যায় না বলে জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়েছেন, চাইলে মামলা করতে পারেন। দেশের প্রাচীনতম হাইকোর্টের ঐতিহ্য রয়েছে। বারের উচিত এব্যাপারে দায়িত্ব নেওয়া হয়েছে কি না, জানতে চান তিনি।
বিচারপতি রাজাশেখর মান্থাকে বয়কটের প্রস্তাব, হাইকোর্টে হুলুস্থুল

সোমবার নির্ধারিত সময়েই এজলাসে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এজলাসের বাইরে গেট আটকে বিক্ষোভে বসেন আইনজীবীদের একাংশ। যার ফলে স্তব্ধ হয়ে যায় বিচারপ্রক্রিয়া। এজলাসে ছাড়তে বাধ্য হন বিচারপতি। আজ এজলাসের কাজ মুলতুবী করে দেন তিনি। অন্যদিকে, বিচারপতি রাজাশেখর মান্থার নামে আদালতের বাইরে একাধিক জায়গায় পোস্টার পড়তে দেখা যায়।









