Bonny Sengupta: আশা করছি আর এভাবে হেনস্থা করা হবে না, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জানালেন বনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বার অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল ইডি। তাঁর সঙ্গে কুন্তলের আর্থিক লেনদেন সম্পর্কিত একাধিক তথ্যের সন্ধান পেতেই মঙ্গলবার দ্বিতীয় দফায় তাঁকে তলব করা হয়েছে। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার যখন বনিকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদ পর্বেই হঠাৎ কান্নায় ভেঙে পড়েন তিনি। মঙ্গলবার দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদের পর তিনি জানিয়েছেন, আশা করছি আর এভাবে হেনস্থা করা হবে না।

আরও পড়ুনঃ লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের, কী বললেন বিজেপি সাংসদ

দুপুর আড়াইটে নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বনি জানালেন, আমার কাছে যা যা নথি চাওয়া হয়েছিল, তা জমা দিয়েছে। সব কথা হয়ে গিয়েছে। এ বার যা বলার ইডি বলবে। আশা করি আমায় আর ডাকা হবে না। আমায় আর এ ভাবে হেনস্থা করবেন না। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কুন্তলের দেওয়া টাকা তাঁর নিজের পারিশ্রমিক। পাশাপাশি শান্তনুর সঙ্গে তাঁর যোগাযোগ নেই বলেও জানিয়েছেন অভিনেতা।

297516529 618249666331693 1910918259269087470 n
আশা করছি আর এভাবে হেনস্থা করা হবে না, দ্বিতীয় দিনের পর আশ্বস্ত অভিনেতা

বৃহস্পতিবার দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতা বনি সেনগুপ্তকে। প্রথম দফার পর জিজ্ঞাসাবাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোশমেজাজে দেখা যায় বনি সেনগুপ্তকে। কিন্তু সকাল থেকে রাত অবধি জিজ্ঞাসাবাদের পর কেঁদে ফেলেছিলেন অভিনেতা। তবে কী কুন্তলের কাছ থেকে গাড়ি বাবদ যে টাকা তিনি চেয়েছিলেন, সেই টাকা ফেরত দেওয়ার কথা ভেবেই কেঁদে ফেলেছিলেন তিনি?

আশা করছি আর এভাবে হেনস্থা করা হবে না, দ্বিতীয় দিনের পর আশ্বস্ত অভিনেতা

296199564 613756713447655 883163120024139657 n
আশা করছি আর এভাবে হেনস্থা করা হবে না, দ্বিতীয় দিনের পর আশ্বস্ত অভিনেতা

দ্বিতীয় দিনে মূলত বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অভিনেতা বনিকে। প্রথমত, তিনি ইডিকে জানিয়েছেন কুন্তলের সঙ্গে সুসম্পর্কের কারণেই গাড়িটি কিনোট সাহায্য করেছিল কুন্তল। দুটি ছবিতে কাজের জন্য অগ্রিম বাবদ সেই টাকা নিয়েছিল। চুক্তি হয়েছিল মৌখিকভাবে। কিন্তু পরে কুন্তলের হয়ে একাধিক কাজ করে সেই টাকা ফেরত দিয়েছিল বনি। তাহলে বিপুল অঙ্কের টাকা কার? সেবিষয়েই এদিন মুখ খুললেন অভিনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন