নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল বনি সেনগুপ্তের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেতার ঘনিষ্ঠতা ছিল। যার জেরে বহু দিন ধরে জেরার মুখে পরতে হয়েছিল অভিনেতাকে। শুধু তাই নয় বহু কটাক্ষের সাক্ষী হয়েছিলেন অভিনেতা। শুধু তিনি নন। তাঁর প্রেমিকা কৌশানী কেও শুনতে হয়েছে অনেক খারাপ মন্তব্য। নববর্ষের দিনেও তাঁর ফের ফের হল না। প্রেমিকাকে চুম্বনের দৃশ্য পোস্ট করে ফের কটাক্ষের স্বীকার।
আরও পড়ুনঃ সিরিয়াল পাড়ায় শুটিং বাতিল? তীব্র দাবদাহে কি কি নতুন নিয়ম জারি করল ফেডারেশন!



নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে দুটি সিনেমার অগ্রম বাবদ ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। মার্চ মাসে তাঁকে ইডির জেরার মুখে পড়তে হয় এবং পরে সেই টাকা ফেরত দেন টলিউড অভিনেতা। সেবার ও বনির একাধিক মন্তব্যের কারণে তাঁকে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছিল।
এরপর ফের দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, স্যোশাল মিডিয়ায় তখনও ট্রোলিংয়ের শিকার হন অভিনেতা। কুন্তল ঘোষের মতো এটাও কোনও ছবির অগ্রিম বাবদ? প্রশ্ন ছিল নেটজেনদের।



ফের একই ঘটনার পুরনাবৃত্তি ঘটলো। নববর্ষের শুভেচ্ছা জানাতে নিজেদের এক আদুরে ছবি পোস্ট করেছিলেন অভিনেতা সঙ্গে ছিল তাঁর প্রেমিকা কৌশানী। ছবিটিতে দেখা যাচ্ছে দুজনেই খাটি বাঙালী সাজে ধরা দিয়েছেন। বনি পড়েছেন পাঞ্জাবি এবং কৌশানী লালপেড়ে সাদা শাড়ি। একে অপরের দিকে চুমু ছুরে দেওয়ার আঙ্গিকে এক ছবি পোস্ট। এবং জানিয়েছিলেন অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা।
আরে লিডিং হিরো যে, পিছনে ইডি সিবিআই নেই তো! ফের একই ঘটনার পুরনাবৃত্তি ঘটলো

ব্যাস তাতেই কেল্লা ফতে। প্রায় কয়েকশো কটাক্ষের ঝড় বয়ে গেছে সেই পোস্টের নিচে। অনেকে লিখেছেন “আরে লিডিং হিরো যে।” আবার একজন মন্তব্য করেছেন “পিছনে ইডি সিবিআই নেই তো!” সব মিলিয়ে ২০২৩ ভালো কাটছে না বনির।







