নজরবন্দি ব্যুরোঃ তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে কলকাতাসহ রাজ্যবাসী। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রীর নিচে নামছে না কোন মতে। কখনও ৪১ বা কখনও ৪২ কলকাতার তাপমাত্রা। এই তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে সিরিয়াল পাড়ার অভিনেতা অভিনেত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন।


এই তীব্র তাবদাহের ফলে গরমের ছুটি ফের বাড়িয়ে দিয়েছে সরকার। সরকারি স্কুল কলেজ গুলো আরও বেশ কিছুদিন ছুটি থাকবে। এর পাশাপাশি বেসরকারি স্কুল গুলিতেও অনলাইন ক্লাস চালু করার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। এইদিকে ধারাবাহিক গুলির শুটিং প্রায় সারামাস ধরেই চলতে থাকে। শুধুমাত্র মাসের দ্বিতীয় রবিবার ছাড়া। তাঁর পাশাপাশি একটানা ১৪ ঘণ্টা শুটিং চলে বাংলা সিরিয়াল গুলির। এর পাশাপাশি যদিও এই সময় আউট ডোর শুটিং থাকে তাহলে তো কথাই নেই।

তাই সিরিয়ালের কলাকুশলীদের কথা ভেবে এবার নতুন নিয়ম বিধি জারি করলেন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি আরও জানান
এখনই তিনি প্রযোজক গিল্ড (ডব্লুএটিপি) এবং ইম্পাকে (ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়াশন) মেল করেছেন। তিনি আরও যোগ করেন এই গরমে শুটিং করা সত্যিই কষ্টকর। তাই বেশ কিছু বদল আনার চেষ্টা তাঁর। তাই আলোচনায় বসার জন্য মেল ও করেছেন তিনি। আউটডোর শুটিং যাতে এখন বন্ধ থাকে তার চেষ্টা ছালিয়ে যাচ্ছে। শুটিংয়ের সময়েরও বদল আনা নিয়ে তিনি সতর্ক। দুপুরের সময়টুকু যাতে শুটিং বন্ধ থাকে, তেমনই প্রস্তাব রাখা হয়েছে তাঁর তরফ থেকে।


সিরিয়াল পাড়ায় শুটিং বাতিল? তেমনই প্রস্তাব রাখা হয়েছে তাঁর তরফ থেকে
সিরিয়ালের কলাকুশলীরা জানিয়েছে তাঁরা এই গরমের সময় নিয়েদের সুস্থ থাকা নিয়ে খুব সচেতন। নিয়মিত জল খাচ্ছে তাঁরা। দিম। মাছ। মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার কম খাচ্ছেন। তাছাড়া বেশি করে ফল খাচ্ছেন তাঁরা। এর পাশাপাশি তাঁরা সাধারণ মানুষদের ও নিজেদের খেয়াল রাখার বার্তা দিয়েছেন।







