খাস কলকাতায় অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খাস কলকাতায় অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার। হরিদেবপুরে ৪১ পল্লি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলল ১৯টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। গতকাল রাতে দীর্ঘক্ষণ অটো দাঁড় করানো আছে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলে হবে না বদলি, বেফাঁস মন্তব্য নির্মলের

পরে পুলিশ গিয়ে অটোর মধ্যে একটি ব্যাগ থেকে তাজা বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার করে। ওই অটোটি হরিদেবপুর রুটের নয়। তার পিছনে বিজয়গড় থেকে চক্রবেড়িয়া লেখা ছিল বলে খবর। ৪১ পল্লি ক্লাবের সামনের যে রাস্তায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি বেশ সরু এবং বেশ ব্যস্ত। সেই রাস্তায় কীভাবে এই অটো এল?

খাস কলকাতায় অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার

কেনই বা অটোর ভিতরে এতগুলি বোমা, আগ্নেয়াস্ত্র এবং বুলেট মজুত করে রাখা ছিল? এর নেপথ্যে কোনও বড়সড় নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।

খাস কলকাতায় অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার

খাস কলকাতায় অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

অটোমালিকের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। প্রয়োজনে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান বোমাগুলি হয়তো দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হয়েছে এবং সেখান থেকেই কলকাতায় আনা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর