নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকার অথবা মুমুখ্যমন্ত্রীর বিরোধিতা করলে হবে না বদলি। সাফ জানিয়ে দিলেন তৃণমূলের বিধায়ক নির্মল মাঝি। বিধায়কের বক্তব্য, চিকিৎসক, নার্সিং, প্যারামেডিক্যাল স্টাফ, টেকনিশিয়ান—যাঁর বাড়ি যেখানে, পোস্টিং হোক সেখানে, এর পক্ষে আমিই প্রথম সরব হয়েছি। এখন তা বাস্তবায়িত হচ্ছে।
আরও পড়ুনঃ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা রাজীব কুমারের, নতুন পদে কে?


এর পরেই তৃণমূল ব্বিধায়কের মন্তব্য, এই সুবিধা তাঁদের জন্য নিশ্চয়ই নয়, যাঁরা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেন। কথায়-কথায় পান থেকে চুন খসলে যাঁরা জিন্দাবাদ-জিন্দাবাদ করে সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেন। কার উদ্দেশ্যে একথা বললেন বিধায়ক? প্রশ্ন রাজনৈতিক মহলে।

এই মুহুর্তে শুধুমাত্র বিধায়ক পদে রয়েছেন তিনি। কিন্তু কী কারণে এই কথা বললেন তিনি? যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিধায়কের ব্যাখা হেলথ স্ট্যান্ডিং কমিটির তরফে সরকারকে শুধু বদলি নীতির ব্যাপারে সাজেশন দিয়েছি। তাঁর কথায়, বিরোধী দলের কিছু চিকিৎসক-কর্মী ইচ্ছাকৃত ভাবে স্বাস্থ্য পরিকাঠামোকে খারাপ দেখাতে চাইছেন। তাঁদের শাস্তি হিসাবে দূরে বদলি করা উচিত। পাশপাশি তৃণমূলের সমর্থক ডাক্তার কাজ না করে হাসপাতালে শুধু রাজনীতি করলে, তাঁদেরও দূরে বদলি করা দরকার।
মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলে হবে না বদলি, তৃণমূল বিধায়কের মন্তব্য তোলপাড় রাজ্য রাজনীতি

তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক বাকবিতণ্ডা। শাসক দলের বিরুদ্ধে স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ এবং বদলির ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেবিষয়ে সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে, প্রকাশ্যে সত্যি কথা বলছেন নির্মল মাঝি। একথা উঠে এসেছে বিজেপির তরফে।









