নজরবন্দি ব্যুরোঃ ২০১৭ সাল থেকে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা রাজীব কুমারের। ওই পদে নিযুক্ত করা হচ্ছে অর্থনীতিবীদ সুমন কে বেরিকে। শুক্রবার তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে। কিন্তু আগামী ৩০ এপ্রিল অবধি ওই পদে নিযুক্ত থাকবেন তিনি। ১ এপ্রিল থেকে ওই পদে বসবেন সুমন কে বেরি।
আরও পড়ুনঃ খাস কলকাতার বুকে ফের চিটফান্ডের হদিশ, প্রতারণা ২ হাজার কোটি


লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন তিনি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে থাকাকালীন কৃষি, অর্থনীতি, বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিপিআরের সঙ্গে দীর্ঘ দিন ধরে নিযুক্ত রয়েছেন তিনি।

অন্যদিকে, এনসিএইআরের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত ছিলেন সুমন কে বেরি। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলে নিযুক্ত ছিলেন তিনি। সামলেছেন রিজার্ভ ব্যাঙ্কের একাধিক গুরুত্বপূর্ণ পদ।


নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা রাজীব কুমারের, পরবর্তী কে?

এর পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ওয়াশিটন ডিসিতে ছিলেন বহু সময়। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশের অর্থনৈতিক পরিকাঠামোর বদল হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







