খাস কলকাতার বুকে ফের চিটফান্ডের হদিশ, প্রতারণা ২ হাজার কোটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর দশেক আগে সারদা-সহ একাধিক চিটফান্ড সংস্থার হদিশ মেলে কলকাতায়। কেন্দ্রীয় তদন্তকারীদের গ্রেপ্তার করা হয় কর্ণধার-সহ এই ব্যবসায় যুক্ত অনেককেই। আর এবার ফের একবার খোদ কলকাতার বুকে খোঁজ মিলল আরও এক চিটফান্ড সংস্থার।

আরও পড়ুনঃ “মিলে মিশে করি কাজ হারি জিতি নাহি লাজ” রাজ্য BJP-র দলীয় অন্তর্কলহের মাঝে ফের সরব অনুপম

- Advertisement -

বালিগঞ্জ এলাকা থেকে ডিরেক্টর অফ ইকনমিক অফেন্স বা DEO’র হাতে গ্রেপ্তার হয়েছেন শান্তি সুরানা নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা তছরুপের মামলার তদন্ত করছিল ইডি (ED)। অবশেষে তদন্তকারীদের হাতে ধরা পড়ে প্রতারক।

সূত্রের খবর, চিটফান্ডের নামে আর্থিক প্রতারণায় শান্তি সুরানার প্রাথমিক টার্গেট ছিলেন বৃদ্ধ-বৃদ্ধারা। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বালিগঞ্জ সহ কলকাতার বেশ কয়েকটি ধনী এলাকার বয়স্কদের কাছ থেকে প্রচুর টাকা তুলেছিলেন। রিয়েল এস্টেট-সহ নিজের ২০ টি সংস্থা আছে, এমনই জানিয়েছিলেন সবাইকে।

খাস কলকাতার বুকে ফের চিটফান্ডের হদিশ, প্রতারণা ২ হাজার কোটি

তাঁকে ভরসা করে কেউ ২৫ লক্ষ টাকা, কেউ বা ১০ কোটি টাকা লগ্নি করেছিলেন। আশা ছিল, তা সুদে-আসলে ফেরত পাবেন। কিন্তু প্রতারিত হচ্ছেন, তা বোঝামাত্রই এক লগ্নিকারী তপসিয়া থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। চিটফান্ড নিয়ে এখনও ইডি, সিবিআই তদন্ত করছে। আর তারই অংশ হিসেবে শান্তি সুরানার গ্রেপ্তারি বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর