নজরবন্দি ব্যুরোঃ গত বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়া। এবং পরবর্তীকালে বিভিন্ন উপনির্বাচন এবং পৌরভোটে হতাশজনক ফল হওয়ার পরেই বিজেপির দলীয় অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে। বিজেপি রাজ্য নেতাদের মধ্যে কোন মিল নেই। তারা একে অপরের পেছনে লাগতেই ব্যস্ত হয়ে পড়েছেন।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে ফেলছে রাজ্য! মোদিকে চিঠি শুভেন্দুর
সেটা দিলীপ ঘোষ হোক কিংবা তথাগত রায় কিংবা বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সুশান্ত মজুমদার বা অন্য কোন নেতা। সবাই সবার বিরুদ্ধে মন্তব্য করতে ব্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় ফের একবার নিজের ফেসবুক পোস্টে সরব হলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। আজ অনুপম তার ফেইসবুকে একটি পোস্টে লিখেছেন,” আত্ম অহংকার ছাড়ো আত্মবিশ্লেষণ করো।
পুরনো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে”। এরপরে অনুপম লিখেছেন, “মিলে মিশে করি কাজ হারি জিতি নাহি লাজ”। আসলে বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্য বিজেপিতে আদি ও নব্য নেতাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট। এরপরে এই দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে তৃণমূল বা অন্য দল থেকে আসা নেতারা যখন বিজেপির তথাকথিত উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন।
বিজেপির রাজ্য সভাপতি সুশান্ত মজুমদারের প্রতি কটাক্ষ ছুড়ে দিয়েছেন খোদ দিলীপ ঘোষ। অপরদিকে অনুপম এবং দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য তাঁর দাবি, “দিলীপ ঘোষের মন্তব্য কিংবা অনুপম হাজরা টুইটের নজরে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে তা কেন্দ্রীয় নেতৃত্ব ভেবে দেখবেন।
“মিলে মিশে করি কাজ হারি জিতি নাহি লাজ” রাজ্য BJP-র দলীয় অন্তর্কলহের মাঝে ফের সরব অনুপম
এ বিষয়ে আমার কিছুই বলার নেই।” বিজেপির এই অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্ব যে অন্য দলকে শক্তিশালী করছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিজেপির সর্বভারতীয় নেতারা বাংলার এই নেতাদের বঙ্গ রাজনীতিতে কিভাবে সঠিক পথে নিয়ে আসেন ।



