মহাজাতি সদন থেকে রবীন্দ্র সরণি, শেষ দিনে দফায় দফায় বোমা বাজি কলকাতায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহাজাতি সদন থেকে রবীন্দ্র সরণি, শেষ দিনে দফায় দফায় বোমাবাজি খাস কলকাতার বুথে।  সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ জোড়াসাঁকো বিধানসভার মহাজাতি সদনের সামনে দুটি বোমা পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। হতাহতের এখনও কোনও খবর নেই। জানা গিয়েছে, সকাল ৭.৫০ নাগাদ আচমকাই প্রবল শব্দে কেঁপে ওঠে মহাজাতি সদনের সামনের ফুটপাথ।

আরও পড়ুনঃ অবৈধভাবে দলীয় কর্মীদের আটক নয়, নির্বাচন কমিশন কে আইনি নোটিশ তৃণমূলের।

সেখানে কয়েকজন তখনও ঘুমিয়ে ছিলেন। প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের। তাঁরা জানিয়েছেন, ২ টি বোমা ফেটেছে। চারিদিকে পড়ে রয়েছে তার খণ্ডাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পৌঁছে যান জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা। তিনি চারদিক খতিয়ে দেখেন। পুলিশের প্রাথমিক অনুমান, চলন্ত গাড়ি থেকে বোমা ছোঁড়া হয়েছে।

মহাজাতি সদন থেকে রবীন্দ্র সরণি, শেষ দিনে দফায় দফায় বোমা বাজি কলকাতায়। বেলা কিছু গড়ানোর পরেই ফের বোমবাজির ঘটনা ঘটেছে মহানগরের বুকে। এবার ঘটনা রবীন্দ্র সরণি। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত অভিযোগ করেছেন রবীন্দ্র সরণি ট্রামলাইনের কাছে তাঁর গাড়ি লখ্য করে ছোঁড়া হয় বোমা। তবে তাঁর গাড়ি বেরিয়ে যাওয়ায় কোন ক্ষয় ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। তবে বিজেপি প্রার্থীর অভিযোগ তাঁকে ভয় দেখানোর জন্যই এশব চক্রান্ত করা হচ্ছে। তাঁকে হত্যার চক্রান্ত হচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন