আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসে বোমাতঙ্ক, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসে বোমাতঙ্ক ছড়াল রবিবার। দুপুর সাড়ে ১২ টা নাগাদ শিলিগুড়ি জংশনে বোমাতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হয় বম্ব স্কোয়াডের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় এক ঘন্টার ওপর বন্ধ থাকে ট্রেন চলাচল।

আরও পড়ুনঃ Netaji Subhas: ‘অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না’: মমতা

সূত্রের খবর, আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের একটি সাইড ব্যাগে বোমার খবর ছড়িয়ে পড়ে। ওই ব্যাগ অনেকক্ষন ধরে দেখতে পেয়ে রেলের নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠান ওই মহিলা। ব্যাগে হাত দেননি নিরাপত্তারক্ষীরা। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে ওই বোমাকে নিষ্ক্রিয় করেন।

জানা গিয়েছে এই মুহূর্তে ওই কোচটিকে গুলমা রেল স্টেশনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই সুটকেসের ভেতরে কোনো বিস্ফোরক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখেন রেলের আধিকারিকেরা। নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে স্টেশন চত্বর।

আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসে বোমাতঙ্ক, প্রায় এক ঘন্টার ওপর বন্ধ ট্রেন চলাচল 

b63d8c69 b439 421a 8daa 347fee9b5290

ঘটনার পর ষ্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এবং সিআরপিএফ এসে গোটা এলাকা ঘিরে ফেলে। যাত্রীরা ভীত এবং সতন্ত্র হয়ে পড়েন। প্রায় এক ঘন্টার ওপরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এখন স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত