নজরবন্দি ব্যুরোঃ বলিউডের সঙ্গে নিত্য ওঠাবসা অন্ধকার জগতের । অনেক দশক ধরেই কুখ্যাত ডন, গ্যাংস্টারদের নাম জড়িয়েছে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। অনেকে ‘আন্ডারওয়ার্ল্ড’ মাফিয়াদের সঙ্গে জড়িয়ে ফায়দা লুটেছেন। আর কিছুজনের কেরিয়ার পড়েছিল সঙ্কটে।
আরও পড়ুনঃ কেরিয়ারের জন্যে সব কিছু করতে রাজি বলি অভিনেত্রীরা, ‘KGF 3’ তে যশের হিরোইন কে হবে?


এই দ্বিতীয় তালিকায় নাম রয়েছে অভিনেত্রী সোনালি বেন্দ্রের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের উপর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব নিয়ে কথা বলেন তিনি। যা নিমেষে ভাইরাল হয়। জানান, আন্ডারওয়ার্ল্ডের কারণে হাত থেকে কাজের অফার ছিটকে গিয়েছে সোনালির।

আর সেই সময় তাঁকে সাহায্য করেছিলেন স্বামী গোল্ডি বহেল, যিনি একজন প্রযোজকও। তিনিই জানাতেন কোন ছবিটি অপরাধ জগতের টাকায় তৈরি হচ্ছে। সেসব ছবি থেকে দূরে থাকতেন সোনালি। সোনালি জানান, এমন অনেক সময় হয়েছে যে তাঁর যে চরিত্রটিতে অভিনয় করার কথা সেটা অন্য কোনো অভিনেত্রীকে দিয়ে দেওয়া হয়েছে।



কারণ ফোন এসেছে অন্য মহল থেকে। তারপর সোনালিকে ফোন করে পরিচালক বা সহ অভিনেতা জানাতেন যে তাঁর উপরে চাপ আসছে। তাই তিনি চরিত্রটি তাঁকে দিতে পারবেন না। এভাবে অন্ধকার জগতের কারসাজিতে অনেক ছবিই হাতছাড়া হয়েছে সোনালির।

বলিউডে আন্ডার ওয়ার্ল্ডের যোগ! বিস্ফোরক সোনালি বেন্দ্রে
জি ফাইভে ১০ জুন এসেছে ‘দ্য ব্রোকেন নিউজ’। জয়দীপ আহালওয়াত, শ্রিয়া পিলগোনকারও রয়েছে এই সিরিজে। আর ইতিমধ্যেই তা প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।







