নজরবন্দি ব্যুরো: ফের বলিউড অভিনেতাকে সলমন খানের প্রাণহানির আশঙ্কা। মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয় চলতি মাসেই খুন করা হবে তাঁকে। অভিযুক্তকে এখনও শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: Sanjay Basu: ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মমতার আইনজীবী, কড়া নির্দেশ আদালতের


পুলিশ সূত্রে খবর, গত ১০ এপ্রিল রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অভিযুক্ত। নিজেকে যোথপুরের গৌরক্ষক রকি ভাই বলে পরিচয় দেয়। ফোনে বলা হয় ৩০ এপ্রিল সলমন খানকে খুন করা হবে। এই হুমকি ফোনের পরই তদন্ত শুরু করা হয়।

খুন হবেন সলমন, ফের বলিউড অভিনেতার প্রাণহানির আশঙ্কা

গত বছর পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের পর সলমন খানকেও খুনের হুমকি দেওয়া হয়। গত ১৮ মার্চ সলমনকে হুমকি ইমেল পাঠানো হয়। এই ঘটনায় লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। লাগাতার খুনের হুমকির জেরে বুলেটপ্রুফ এসইউভি কিনে ফেলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান।

এই মুহূর্তে নিজের আগামী ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির প্রচারে ব্যস্ত সল্লু মিঞা। আগামী ২১ তারিখ মুক্তি পাবে এই ছবি। সলমন খানের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পুজা হেগরেকে। পার্শ্ব চরিত্রে রয়েছেন শেহনাজ গিল, রাঘব জুয়াল, জাস্সি গিল, পলক তিওয়ারি সহ প্রমুখ।









