Sanjay Basu: ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মমতার আইনজীবী, কড়া নির্দেশ আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিটফাণ্ড মামলায় মার্চ মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি অভিয়ান চালায় ইডি। সেই ঘটনার পর রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সঞ্জয় বসু। কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল, সঞ্জয় বসুকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। অর্থাৎ, ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মমতার আইনজীবী।

আরও পড়ুনঃ BCCI: ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করল বিসিসিআই, কবে শুরু রঞ্জি?

মার্চা মাসেই পিনকন ও টাওয়ার গ্রুপের মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলে ইডি। রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসু আলিপুরের বাড়িতেও চলে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থা। ২২ ঘন্টা ধরে একটানা চলে জিজ্ঞাসাবাদ। যা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1669034457 supreme court
ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মমতার আইনজীবী, সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত 

মুখ্যমন্ত্রী বলেন, সঞ্জয় রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। ও আমারও আইনজীবী। ওকে আমি জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। মুখ্যমন্ত্রীর সংযোজন, কারোর হয়ে মামলা লড়লে টাকা নিতেই পারে। এমনকি একটা মামলায় ও টাকা ফেরত দিয়েছে। এরপর সঞ্জয় তলব করতেই রক্ষাকবচের জন্য আবেদন জানান তিনি।

ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মমতার আইনজীবী, সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত 

Sanjay Basu pT9uUMS HRNAAeb
ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মমতার আইনজীবী, সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত 

মঙ্গলবার ইডির তরফে আদালতে প্রশ্ন তোলা হয়। একজন আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার অর্থ তিনি গ্রেফতার হবেন এমনটা ভাবছেন কেন? চিটফান্ড তদন্ত তো চলছে আদালতের নির্দেশে। তাহলে তাঁর হাজিরা দিতে আপত্তি কোথায়?  যদিও সঞ্জয়ের পক্ষ থেকে যুক্তি ছিল, আসলে হেনস্থা করার জন্যেই ডাকা হচ্ছে। এরপরেই বিচারপতি রাম সুব্রমহ্মম ও পঙ্কজ মিত্তালের বেঞ্চ জানিয়ে দিল সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোনও অসুবিধা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত