নজরবন্দি ব্যুরোঃ ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। দলীপ ট্রফি দিয়ে এবার শুরু হবে ঘরোয়া ক্রিকেট মরসুম। মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ২০২৩-২০২৪ ক্রিকেট মরসুমের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হলো। পুরুষ, মহিলা, বয়স ভিত্তিক প্রতিটি বিভাগেরই ক্রিকেট সূচি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পাঁচ বলে পাঁচ ছক্কা, ভেঙে পড়েছিলেন যশ দয়াল, কি বললেন বাঁ হাতি বোলারের বাবা



দলীপ শুরু হতে চলেছে ২৮ জুন থেকে। ৬টি জোনাল দলের মধ্যে খেলা হবে। অন্য দিকে রঞ্জি ট্রফি শুরু হবে আগামী বছর ৫ জানুয়ারি থেকে। রঞ্জি ট্রফি শেষ হবে ১৪ মার্চ। এলিট গ্রুপের মোট ৩৮ টি দল রঞ্জি ট্রফিতে অংশ নেবে এই দলগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। রঞ্জি ট্রফি প্লেট গ্রুপের খেলা হবে ২০২৪ সালের ৫ই জানুয়ারি থেকে ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত।

দেওধর ট্রফি ২৪ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত চলবে। এরপর ইরানি কাপ হবে ১-১৫ অক্টোবর পর্যন্ত । সৈয়দ মুস্তাক আলি ট্রফি পুরুষদের জাতীয় টি-২০ চ্যাম্পিয়নশিপের শুরু ১৬ অক্টোবর, শেষ ৬ নভেম্বর। বিজয় হাজারে ট্রফি চলবে ২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। পাশাপাশি সিকে নাইডু টুর্নামেন্ট শুরু হবে ৭ জানুয়ারি থেকে তা চলবে ১৩ শে মার্চ পর্যন্ত।


ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করল বিসিসিআই, কবে শুরু রঞ্জি?

কোচবিহার ট্রফির এলিট গ্রুপের খেলা শুরু হবে ১৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।বোর্ডের পক্ষ থেকে মহিলা ক্রিকেটের সূচিও ঘোষনা করা হয়েছে। মহিলাদের সিনিয়র টি-টোয়েন্টি ট্রফি শুরু হবে আগামী ১৯ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট ফাইনাল হবে ৯ নভেম্বর। পাশাপাশি মহিলাদের একদিনের টুর্নামেন্ট শুরু হবে ৪ জানুয়ারি ২০২৪ সাল সালে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ শে জানুয়ারি।







