২০২০ সালে খুন! তিন বছর ধরে সেপটিক ট্যাঙ্কে গৃহবধূর দেহ! চাঞ্চল্যকর তথ্য CID-র হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২০ সালে স্ত্রীকে খুন! তারপর ৩ বছর ধরে স্ত্রীয়ের দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অবশেষে সিআইডির কাছে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! শুধু তাই নয়, তদন্তকারী আধিকারিকদের কাছে খুনের কথা স্বীকার করেছে ওই যুবক। যদিও এর আগে খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করলেও প্রমাণের অভাবে ধৃতকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: সায়নীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য! গ্রেফতার বিজেপির প্রার্থী

পুলিশ সূত্রে খবর, সোনারপুরের বাসিন্দা ভোম্বল মণ্ডল এবং তাঁর স্ত্রী টুম্পা মণ্ডল। অভিযোগ, টুম্পা মণ্ডল ২০২০ সাল থেকেই নিখোঁজ। এরপরে বহুদিন মেয়ের খোঁজ না পেয়ে সোনারপুর থানার দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা লক্ষ্মণ হালদার। এরপরেই মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নিখোঁজ টুম্পার স্বামীকে গ্রেফতারও করা হয়। কিন্তু টুম্পাকে খুঁজে পাওয়া যায়নি। এরপরেই এই মামলা হাইকোর্টে ওঠে।

২০২০ সালে খুন, চাঞ্চল্যকর তথ্য CID-র হাতে
২০২০ সালে খুন, চাঞ্চল্যকর তথ্য CID-র হাতে

হাইকোর্টের নির্দেশে জুনে এই মামলার তদন্তভার পায় সিআইডি। তদন্তের শুরুতেই নিখোঁজ টুম্পার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এরপরেই জেরার মুখে পড়ে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেয় ভোম্বল। জিজ্ঞাসাবাদে ধৃত জানায় যে, তিন বছর আগে ২০২০ সালেই স্ত্রী টুম্পাকে তিনি খুন করেছিলেন। তার পর দেহ লুকিয়ে ফেলেছিলেন তাঁদের সোনারপুরের ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্কে।

২০২০ সালে খুন, চাঞ্চল্যকর তথ্য CID-র হাতেএই চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে আসতেই তৎপর হন তাঁরা। ইতিমধ্যেই ধৃতের স্বীকারোক্তির ভিত্তিতেই তার বাড়িতে গিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছেন গোয়েন্দারা। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করার আবেদনও জানিয়েছেন গোয়েন্দারা

২০২০ সালে খুন, চাঞ্চল্যকর তথ্য CID-র হাতে

২০২০ সালে খুন, চাঞ্চল্যকর তথ্য CID-র হাতে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত