T-20 World Cup: ১৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বোর্ড, চিন্তা বুমরাকে নিয়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টের জন্য কবে টিম ইন্ডিয়া নির্বাচন করা হবে, তা নিয়ে একটি বড় তথ্য পাওয়া গিয়েছে। সূত্রের খবর অনুসারে, এশিয়া কাপের ৪ দিন পর ১৬ সেপ্টেম্বর মুম্বইতে নির্বাচক কমিটি বৈঠক করবে এবং একই দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচন করা হবে।

আরও পড়ুনঃ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা! বোর্ড কর্তার কথায় ঘোর আশঙ্কা

নির্বাচকদের চিন্তায় রেখেছে দলের মুখ্য পেসার জসপ্রীত বুমরার চোট। বুমরার ফিটনেসের উপর দল ঘোষণা নির্ভর করছে অনেকটাই। এমনিতেই এশিয়া কাপে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বেশি পরীক্ষা নীরিক্ষা করতে গিয়ে ডুবেছে। তার উপর চোট আঘাত পাওয়া ক্রিকেটারদের নিয়ে মহা সমস্যায় পড়েছেন চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী।

১৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বোর্ড, চিন্তা বুমরাকে নিয়ে

চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা ও হর্ষল প্যাটেল। দু’জনেই বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাবের মাধ্যমে সুস্থতার দিকে এগোচ্ছেন। হর্ষলের ফিটনেস নিয়ে নির্বাচকরা সন্তষ্ট হলেও তাঁদের চিন্তায় রেখেছে জসপ্রীত বুমরা। বুমরাকে এখনও ফিট ঘোষণা করা হয়নি। দল নির্বাচনের আগে তিনি ফের একবার জাতীয় অ্যাকাডেমিতে যাবেন।

১৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বোর্ড, চিন্তা বুমরাকে নিয়ে
১৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বোর্ড, চিন্তা বুমরাকে নিয়ে

নিয়ম অনুযায়ী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার সময়সীমা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলে ৩০ জন সদস্য পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। খেলোয়াড় ছাড়াও সাপোর্ট স্টাফের সদস্যরাও এই তালিকাতেই রয়েছেন। অফিসিয়াল স্কোয়াডে মোট ২৩ জন সদস্য থাকবেন।

23 10

১৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বোর্ড, চিন্তা বুমরাকে নিয়ে

এতে ১৫ জন খেলোয়াড় এবং ৮ জন সাপোর্ট স্টাফ সদস্য থাকবেন। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ওই সিরিজের জন্য তাঁদেরই বেছে নেওয়া হবে যাঁরা অক্টোবরে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া রওনা দেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত