Ravindra Jadeja: বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা! বোর্ড কর্তার কথায় ঘোর আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর হাঁটুর চোট গুরুতর। অস্ত্রোপচার করাতে হবে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে জাডেজা। বোর্ড সূত্রে খবর, টি ২০ বিশ্বকাপেও পাওয়ার সম্ভাবনা ক্ষীণ রবীন্দ্র জাদেজাকে।

আরও পড়ুনঃ ডুরান্ড কাপের টিকিট মিলবে মেট্রো স্টেশনেই, কবে থেকে আর কোন স্টেশনে জানুন

এই আশঙ্কা সত্যি হলে ভারতীয় শিবিরের জন্য বিরাট ধাক্কা, এ বিষয়ে সন্দেহ নেই। সম্প্রতি ব্যাট হাতে দারুণ ছন্দে রবীন্দ্র জাদেজা। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বড় ভরসা। অস্ট্রেলিয়ার মাটিতে পেস বাউন্সি উইকেটে তাঁর মতো একজন অলরাউন্ডার থাকা যে কোনও দলের কাছেই বাড়তি সুবিধা। কিন্তু আশঙ্কা করা হচ্ছে বিশ্বকাপের দলে থাকতে নাও পারেন জাদেজা।

 বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা! বোর্ড কর্তার কথায় ঘোর আশঙ্কা
বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা! বোর্ড কর্তার কথায় ঘোর আশঙ্কা

আর এই চোট নিয়ে বিরক্ত ভারতীয় বোর্ড। কারণ অদ্ভুত ভাবে চোট পেয়েছেন তিনি। এক বোর্ড কর্তার কথায়, “স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে খেলা করছিল জাদেজা। সেটা অনুশীলনের অংশ ছিল না। কোনও দরকারই ছিল না ওটা করার। দেহের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায়। তাতেই হাঁটুতে লাগে জাদেজার। এতটাই বড় চোট হয়ে গেল যে অস্ত্রোপচার করতে হল।”

 বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা! বোর্ড কর্তার কথায় ঘোর আশঙ্কা

বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা! বোর্ড কর্তার কথায় ঘোর আশঙ্কা

 বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা! বোর্ড কর্তার কথায় ঘোর আশঙ্কা

তিনি আরও বলেন, তিনি বলেন, “কোচ রাহুল দ্রাবিড় শান্ত রয়েছেন। এটা অবাক করে দিয়েছে আমাকে। এই ঘটনায় দ্রাবিড়ের প্রশ্ন তুলেছিল। শেষ কথা, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না জাদেজার।” এশিয়া কাপ চলাকালীন দ্রাবিড় যদিও বলেছিলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও অনেক দিন বাকি। জাদেজা খেলতে পারবে কি না, তা নিয়ে ভাবছি না। দেখা যাক কী হয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন