নজরবন্দি ব্যুরোঃ শহরের ফুটবল প্রেমীদের জন্য সুখবর। ডুরান্ড কাপ খেলার টিকিট মিলবে মেট্রো স্টেশনেই । কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। কলকাতার তিন প্রধানের মধ্যে দুই প্রধান-ইস্টবেঙ্গল ও মোহনবাগান ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে।
আরও পড়ুনঃ ৭১তম শতরান করেও আক্ষেপ বিরাটের মুখে, কি বললেন তিনি
এর ফলে টুর্নামেন্টের জৌলুস অনেকটাই কমে গিয়েছে। তবে এখনও বুক চিতিয়ে আছে অন্য় প্রধান মহামেডান। আগামিকাল অর্থাৎ শুক্রবার ডুরান্ডের প্রথম কোয়ার্টার ফাইনালে মহামেডান ও কেরালা ব্লাস্টার্স । যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ছ’টায় ম্যাচ।

পার্ক স্ট্রিট এবং সল্টলেক স্টেশনের টিকিট কাউন্টার থেকে ডুরান্ডের অন্তিম পর্যায়ের ম্যাচগুলির জন্য টিকিট বিক্রি করা হবে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এই দু’টি স্টেশন থেকে ৫০ এবং ১০০ টাকা মূল্যের প্রতিদিনের টিকিট পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডুরান্ড কাপের টিকিট মিলবে মেট্রো স্টেশনেই, কবে থেকে আর কোন স্টেশনে জানুন

এই দু’টি স্টেশন থেকে মোট এক হাজার টিকিট বিক্রি করা হবে বলে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের খেলাগুলি শেষ হবে ১২ সেপ্টেম্বর। ফাইনাল ১৮ সেপ্টেম্বর। সেমিফাইনালের তারিখ এখনও জানানো হয়নি।



