নজরবন্দি ব্যুরোঃ চাকদহের জয়ী বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষের উপর হামলার অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে। ভোটের ফল ঘোষণা হতে একের পর এক হিংসার ঘটনা শোনা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। গতকাল শুভেন্দু অধিকারিকে জয়ী ঘোষণা করার পর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রাম। হলদিয়ায় শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ করোনা সংক্রমণ রুখতে এবার সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল হরিয়ানা সরকার।


মুহর্মুহু ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদে বের করে নিয়ে যান। আর এবার প্রায় একই ঘটনার সাক্ষী থাকল চাকদহ। রবিবার রাতে জয়ের সুখবর নিয়ে বাড়ি ফেরার পর আক্রান্ত হলেন চাকদহের বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ। রাতে তাঁর বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জানলা, দরজা ভেঙে দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় ভুগছে তাঁর পরিবার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
গতকাল হরিণঘাটা ১২ নং ওয়ার্ডে, নিজের বাড়িতেই ছিলেন চাকদহের বিজয়ী বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ। অভিযোগ, এমন সময়ে আচমকা দুষ্কৃতীরা হামলা চালায় তাঁর বাড়িতে। জানলার কাচ ভাঙচুর করা হয়। তাঁর অভিযোগ, এর নেপথ্যে রয়েছে তৃণমূলের দুষ্কৃতীরাই। হারের প্রতিহিংসায় এই হামলা। যদিও অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব দালালের পালটা দাবি, তৃণমূল এর সঙ্গে জড়িত নয়। রাতে আরও এক বিজেপি নেতার বাড়িতে লুটপাটের খবর মিলেছে।
চাকদহের জয়ী বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষের উপর হামলার অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে। খড়দহের এক বিজেপি নেতার বাড়িতে ঢুকে আলমারি ভেঙে ৩ লক্ষ টাকা লুটের অভিযোগ করেন তিনি। এছাড়া পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, কেশিয়াড়িতেও ছড়িয়েছে রাজনৈতিক অশান্তি।










