PM Modi: সেপ্টেম্বরে ৭৩-এ পা দেবেন মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী সেবামূলক কর্মসূচির ডাক বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এবার ৭২ পেরিয়ে ৭৩-এ পা দেবেন মোদী। আর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী ১৬ দিনের সেবামূলক কর্মসূচির পরিকল্পনা রয়েছে বিজেপির। গত বছরের মতোই এই কর্মসূচির নাম ‘সেবাপক্ষ’। প্রত্যেক বছরই মোদীর জন্মদিনে এইরকম কর্মসূচি গ্রহণ করে থাকে গেরুয়া শিবির। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুন: ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতির ছায়া, নোটিস পাঠাল ইডি

বিজেপি সূত্রে খবর, ‘সেবাপক্ষ’ কর্মসূচি শুরু হবে ১৫ ই সেপ্টেম্বর থেকে। শেষ হবে গান্ধীজয়ন্তী অর্থাৎ ২ রা অক্টোবর। অর্থাৎ, ১৬ দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। ইতিমধ্যেই ‘সেবাপক্ষ’ কর্মসূচির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুগ, বিনোদ তাওড়ে, সুনীল বনসল, সঞ্জয় বান্দি এবং কৈলাস বিজয়বর্গী একটি বৈঠকে এই কর্মসূচি কীভাবে পালন করা হবে তা নিয়ে আলোচনা করেন। সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সেপ্টেম্বরে ৭৩-এ পা দেবেন মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী সেবামূলক কর্মসূচির ডাক বিজেপির
সেপ্টেম্বরে ৭৩-এ পা দেবেন মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী সেবামূলক কর্মসূচির ডাক বিজেপির

১৯৫০ সালের ১৭ ই সেপ্টেম্বর গুজরাতে (তৎকালীন বোম্বে স্টেট) জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় জনপ্রিতিধি তিনিই। আট থেকে আশি মোদীভক্তের সংখ্যাটা দেশে প্রচুর। মোদীর উপর ভিত্তি করেই বিজেপির এই উত্থান সম্ভব হয়েছে বলে মনে করেন অনেকে। দেশের সফল প্রধানমন্ত্রীদের মধ্যেও তাঁর নাম শুরুর দিকেই আসে।

সেপ্টেম্বরে ৭৩-এ পা দেবেন মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী সেবামূলক কর্মসূচির ডাক বিজেপির

সেপ্টেম্বরে ৭৩-এ পা দেবেন মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী সেবামূলক কর্মসূচির ডাক বিজেপির

আগামী বছর লোকসভা নির্বাচন জিতলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, গত বছরও মোদীর জন্মদিন উপলক্ষ্যে ‘সেবাপক্ষ’ কর্মসূচি পালন করেছিল বিজেপি। এবার যেহেতু লোকসভা ভোট আসন্ন, তাই মোদীর জন্মদিনকে কেন্দ্র করে রাজনীতি করছে বিজেপি বলে কটাক্ষ করতেও ছাড়ছেন না বিরোধী পক্ষ।

সেপ্টেম্বরে ৭৩-এ পা দেবেন মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী সেবামূলক কর্মসূচির ডাক বিজেপির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর