পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাস, নাড্ডার নির্দেশে রাজ্যে এল বিজেপির ‘ফ্যাক্ট ফাইণ্ডিং টিম’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একুশের বিধানসভার পুনরাবৃত্তি। ফের পঞ্চায়েত ভোটের পর রাজ্যের সন্ত্রাস তদন্তে দিল্লি থেকে চার জনের ‘ফ্যাক্ট ফাইণ্ডিং টিম’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বিজেপি। মূলত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই দলটি তৈরি হয়েছে। এই দলে আছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, বিজেপির সহ সভাপতি রেখা ভার্মা এবং সাংসদ রাজদীপ রায়। গণনার পরিদন, অর্থাৎ বুধবার সকালেই তাঁরা রাজ্যে পা রাখলেন।

আরও পড়ুন: গণনাকেন্দ্রে ঢুকে বিরোধীদের মারধর, অভিনেত্রী বিধায়ক লাভলির বিরুদ্ধে অভিযোগ গুরুতর!

একুশের বিধানসভার পর নির্বাচন পরবর্তী সন্ত্রাসের সাক্ষী ছিল গোটা রাজ্য। আর সেক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল বিজেপি, অন্তত এমনটাই অভিযোগ করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা। সেই সময়ও দিল্লি থেকে এসেছিল ফ্যাক্ট ফাইণ্ডিং টিম। এবার পঞ্চায়েতের পরও একই সিদ্ধান্ত নিল কেন্দ্র বিজেপি। এর আগেও বিভিন্ন রাজ্যে এরকমই নির্বাচন পরবর্তী ক্ষেত্রে নিজেদের তদন্তকারী দল পাঠায় বিজেপি। এটা বিজেপির পরিচিত রাজনৈতিক কৌশল। এই দলের কাজ, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলা। খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ ও ভবিষ্যতে সাংগঠনিক শক্তিকে কীভাবে মজবুত করা যায়, সেই রিপোর্ট নিয়েই তাঁরা রাজধানীতে ফিরবেন।

পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাস, নাড্ডার নির্দেশে রাজ্যে এল বিজেপির ‘ফ্যাক্ট ফাইণ্ডিং টিম’
পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাস, নাড্ডার নির্দেশে রাজ্যে এল বিজেপির ‘ফ্যাক্ট ফাইণ্ডিং টিম’

এদিন কলকাতায় পা রেখে লোকসভার সদস্য রবি শংকর প্রসাদ বলেন, ‘আমরা নাড্ডা সাহেবের নির্দেশে পশ্চিমবঙ্গে এসেছি। এই দলে চারজন সাংসদ আছেন, পাশাপাশি প্রত্যেকেই প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গে ভোট হলেই হিংসা, বোমাবাজি আর মৃত্যুর ঘটনা ঘটে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে আক্রান্তদের সঙ্গে কথা বলব’।

পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাস, নাড্ডার নির্দেশে রাজ্যে এল বিজেপির ‘ফ্যাক্ট ফাইণ্ডিং টিম’

পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাস, নাড্ডার নির্দেশে রাজ্যে এল বিজেপির ‘ফ্যাক্ট ফাইণ্ডিং টিম’
পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাস, নাড্ডার নির্দেশে রাজ্যে এল বিজেপির ‘ফ্যাক্ট ফাইণ্ডিং টিম’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর