PAC চেয়ারম্যান পদে মুকুল কেন? আপত্তি জানিয়ে স্পিকার কে লিখিত অভিযোগ বিজেপি-র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ PAC চেয়ারম্যান পদে মুকুল কেন? স্পিকার কে লিখিত অভিযোগ করা হল বিজেপির বিজেপির পক্ষ থেকে। মুকুল রায় আনুষ্ঠানিক ভাবে জোড়া ফুল শিবিরে আসার আগে থেকেই জল্পনা চলছিলই, মুখ্যমন্ত্রী পুরানো সেনাপতি রায়সাহেব কেই ছাড়বেন এই পদ। তার পরে সমীকরণ বদলেছে রাজনিতীর ঘরে, বিরোধী দলের ট্যাগ বদলে সোজা পুরানো ঘরে ফিরে এসেছেন মুকুল রায়। তারপর গতকালই তিনি মনোনয়ন পেশ করেছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের জন্যে।

আরও পড়ুনঃ ৬ মাসের মধ্যে উপ-নির্বাচন না হলেও মুখ্যমন্ত্রী থাকবেন মমতাই, কিভাবে জানেন?

৪ বছরের তিক্ততা, অভিমান সব ভুলে তাঁর পুরানো ঘর ফিরিয়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েকধরেই রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে ছিলেন রায় সাহেব, বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুলের যোগদানের পরেই বদল হয়েছে একাধিক রাজনৈতিক সমীকরণ। অন্যদিকে মুকুলের বিধায়ক পদ খারিজের জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি।

bjp letter to spiker

তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ গ্রহণের কথাও বারবার বলেছে শুভেন্দু অধিকারী। সব কিছুর মাঝেই আজ PAC চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করলেন মুকুল রায়। তবে তাঁর মনোনয়ন জমা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ২০ বছর বাদে বিজেপির হয়ে ভোট লড়েছিলেন রায় সাহেব , এবং জিতেওছিলেন কৃষ্ণনগর উত্তর থেকে । কিন্তু আচমকা তৃণ্মুলে যোগদানে তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি।

মুকুলের মনোনয়ন জমা নিয়ে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য্য জানিয়েছেন, “মুকুল রায়ের তো বিধায়ক থাকারই নৈতিক, রাজনৈতিক কিংবা সাংবিধানিক অধিকার নেই। তাহলে কীভাবে উনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা করেন? এর থেকেই বোঝা যায় তৃণমূল কোনও সাংবিধানিক রীতিনীতির ধার ধারে না। “ বিধানসভা সূত্রে খবর, পিএসি কমিটির মোট সদস্য সংখ্যা ২০। তার মধ্যে ১৪ জন  থাকবেন তৃণমূল তথা শাসক দলের পক্ষ থেকে। বাকি ছ’জন হবেন বিজেপির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন