রাজ্যে ৩ অঙ্কে পৌঁছতে পারবে না বিজেপি, শুভেন্দুর গড়ে হুঙ্কার সৌগতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ৩ অঙ্কে পৌঁছতে পারবে না বিজেপি। শুভেন্দু অধিকারীর গড়ে আজ,বুধবার তৃণমূলের সভায় দাবি করলেন সৌগত রায়। আজকের সভায় বক্তৃতা রাখেন ফিরহাদ হাকিম, অখিল গিরি সমেত আরও অনেকে। শুভেন্দূর বিজেপিতে যোগদানের পরপরই আজকের তৃণমূলের সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ  রাজ্যে অব্যাহত দলবদলের পালা, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কয়েকশো নেতা-কর্মীর।

রাজ্যে ৩ অঙ্কে, বুধবারের সভায় সৌগত রায় বলেন, “কাঁথির  মানুষ এখনও মমতাকে ভালোবাসে। আজকের মিছিল কাঁথির সর্বভারতীয় মিছিল। মোদি কৃষক বিরোধী। এখনো করোনার টিকার দিনক্ষণ বলতে পারেনি। কৃষক আন্দোলনই মোদিকে ক্ষমতাচ্যুত করবে। আমরা তাঁর সরকারকে ধিক্ককার জানায়। কৃষকদের পাশে সবসময় তৃণমূল রয়েছে। দেশের অর্থনীতির হাল বেহাল। করোনা মোকাবিলায় ব্যার্থ মোদি সরকার।“  নাম না করে এদিন সভা থেকে সৌগত রায় বলেন, “কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। মিছিল দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর মমতার পাশেই আছেন। আগামি বিধানসভা ভোটে ৩ অঙ্কে পৌঁছতে পারবে না বিজেপি। মোদি –শাহ  বাংলায় এসে কিছু করতে পারবে না।“  

আরও পড়ুনঃ কয়েকটি রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস ও মিনিবাস

 রাজ্যে ৩ অঙ্কে, এদিকে আজকের কাঁথির সভা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে ইকো পার্কে মর্নিংওয়াকে যান দিলীপ ঘোষ। এরপর হাঁটা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন কাঁথির কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘যে সমস্ত জিনিস বিক্রি হয় না, তা চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়। তৃণমূলের গুদামে যারা পড়ে আছে তাদের নিয়ে গিয়ে নানা জায়গায় সভা করছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত