রাজ্যে অব্যাহত দলবদলের পালা, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কয়েকশো নেতা-কর্মীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে অব্যাহত দলবদলের পালা, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কয়েকশো নেতা-কর্মীর। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে বেড়ে চলেছে দলবদল। কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দিগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃজিতেন্দ্রকে নিয়ে বিতর্কে সায়ন্তনের পর অগ্নিমিত্রাকে শোকজ করল বিজেপি।

পাল্টা শাসকদল তৃণমূল ছিনিয়ে নিয়েছে কৌশলী রাজনীতিক সুজাতা খাঁ কে। যিনি বিজেপির অন্যতম প্রধান সদস্য সউমিত্র খাঁর স্ত্রী । আর এবার ফের গেরুয়া শিবির ধাক্কা খেল মালদার গাজলে। স্থানীয় নেত্রী লক্ষ্মী সোরেন ছাড়াও বেশ কিছু নেতা-নেত্রী এবং প্রায় ২০০ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

এই দলবদলের কারন হিসেবে লক্ষ্মী জানান প্রাক্তন তৃণমূল নেত্রী দীপালি বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই এলাকায় অত্যাচার চালিয়ে যাচ্ছেন। সেই দীপালিই এবার যোগ দিয়েছে বিজেপিতে। আর তা মানতে না পেরে এবার দলের ২০০ নেতা কর্মী কে নিয়ে দলত্যাগ করে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই স্থানীয় বিজেপি নেতৃত্তের কাছে এটি বড় ধাক্কা। তবে দলের তরফ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্যে অব্যাহত দলবদলের পালা, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কয়েকশো নেতা-কর্মীর। এই দলবদলের চলায় বিধানসভা লড়াই যে জমে উঠতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত বিশেসজ্ঞ মহল।অন্যদিকে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে সভার সংখ্যা। এখন দেখার শেষ পর্যন্ত কে এই যুদ্ধ জেতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন