বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য

সুকান্তের উত্তরসূরি হয়ে দায়িত্বে অভিজ্ঞ রাজনীতিক, দলে ঐক্যের বার্তা নিয়ে শমীকের শপথ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য রাজনীতিতে জল্পনার অবসান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন শমীক ভট্টাচার্য। বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দেন তিনি, আর কেউ মনোনয়ন না দেওয়ায় তিনিই দায়িত্ব পেলেন সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শমীক ভট্টাচার্যের কাঁধেই এখন রাজ্য বিজেপির সংগঠনের হাল। এদিন মনোনয়ন পেশ করার পর তিনি গিয়েছিলেন মুরলিধর সেন লেনে দলের পুরনো কার্যালয়ে, যেখানে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন।

রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর শমীকঃ
১৯৭১ সালে মাত্র ৮ বছর বয়সে স্বয়ংসেবক সংঘে যোগ দিয়েছিলেন শমীক। তারপর থেকে তিনি রাজনীতির ময়দানে একাধারে বহু দায়িত্ব সামলেছেন।

দক্ষিণ হাওড়া মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক

টানা ১১ বছর যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক

তিনবার রাজ্য সাধারণ সম্পাদক

দলের জাতীয় কার্যকরী সমিতির সদস্য

বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ

প্রাক্তন বিধায়ক (বসিরহাট কেন্দ্র)

এছাড়াও সাম্প্রতিক সময়ে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য প্রচারে বিদেশ সফরে কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শমীকের সামনে বড় চ্যালেঞ্জ: গোষ্ঠীদ্বন্দ্ব নিরসনঃ
রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সমস্যা এবং গোষ্ঠীদ্বন্দ্ব বিধানসভা ভোটের আগে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে,
এই সংঘাতময় পরিস্থিতিতে কি শমীক ঐক্যের বার্তা দিতে পারবেন?
তবে দলীয় সূত্রে ইঙ্গিত, গেরুয়া শিবির এই নিয়েই নতুন কৌশল সাজাচ্ছে, যেখানে শমীক মুখ্য ভূমিকা নেবেন।

নতুন নেতার উপর প্রত্যাশাঃ
শুধু সাংগঠনিক দায়িত্ব নয়, রাজ্যের রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যকর বিরোধী শক্তি হিসেবে বিজেপিকে মজবুত করে তোলার দায়িত্বও পড়ল তাঁর কাঁধে।

শমীক ভট্টাচার্যের মতো এক অভিজ্ঞ ও সংগঠক নেতার দায়িত্বগ্রহণে দলের কর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। শীর্ষ নেতৃত্বের আশা, তাঁর নেতৃত্বে বিজেপি আবার ঘুরে দাঁড়াবে

FAQ

প্র: কে হলেন রাজ্য বিজেপির নতুন সভাপতি?
উ: শমীক ভট্টাচার্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্র: তিনি আগে কী দায়িত্বে ছিলেন?
উ: তিনি রাজ্যসভার সাংসদ, দলের মুখপাত্র এবং যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক।

প্র: কবে মনোনয়ন জমা দেন তিনি?
উ: ৩ জুলাই (বুধবার) দুপুরে শমীক মনোনয়নপত্র জমা দেন।

প্র: আর কেউ কি মনোনয়ন জমা দিয়েছিলেন?
উ: না, শমীক ছাড়া আর কেউ মনোনয়ন দেননি।

প্র: এখন তাঁর মূল চ্যালেঞ্জ কী?
উ: গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো এবং বিজেপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তোলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন