KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী থাকুক পুরভোটে, এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। রাজ্য পুলিশের নিরাপত্তার ওপর আস্থা রেখেই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে উপস্থিত হয়েছে বিজেপি। প্রধান বিচারপতি মামলার গ্রহণের অনুমতি দিয়েছেন। শুক্রবার রয়েছে মামলার শুনানি। কেন্দ্রীয় বাহিনী থাকুক পুরভোটে, শেষ আশা ছাড়ছে না গেরুয়া শিবির। 

আরও পড়ুনঃ KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই হবে ভোট, জানাল হাইকোর্ট

বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে হিংসা এবং অশান্তির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এদিন আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর বলেন, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত। পাল্টা রাজ্যের আইনজীবীর তরফে জানানো হয়, মাত্র চার জনের অভিযোগের ভিত্তিতে বলা সম্ভব নয় রাজ্য পুলিশ ঠিকমতো কাজ করছে না। কিন্তু বিজেপির সেই আবেদনে সাড়া মেলেনি। বরং নির্বাচন কমিশনকে আরও করা হতে বলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ।

এবার ডিভিশন বেঞ্চে মামলা গড়ানোর সময় বিজেপির আইনজীবী জানিয়েছেন, গতবারের পুরভোটে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ভয়মুক্ত নির্বাচন করাতে গেলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। সন্ত্রাসমুক্ত ভোটের জন্য ত্রিপুরায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু একক বেঞ্চ আমাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। তাই ডিভিশন বেঞ্চে আমরা আবেদন জানাচ্ছি। প্রধান বিচারপতি সেই আবেদন গ্রহণ করেছেন।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, কেউ নিরাপত্তার অভাব বোধ করলে থানায় অভিযোগ জানাতে পারবেন। বিচারপতি জানিয়েছেন, রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে ব্যাখা করা হয়েছে তাতে আদালত সন্তুষ্ট। তবে নির্বাচন কমিশনকে আরও কড়া হতে বলেছে আদালত।

কেন্দ্রীয় বাহিনী থাকুক পুরভোটে, শেষ আশা ছাড়ছে না বিজেপি 

কেন্দ্রীয় বাহিনী থাকুক পুরভোটে, শেষ আশা ছাড়ছে না বিজেপি 
কেন্দ্রীয় বাহিনী থাকুক পুরভোটে, শেষ আশা ছাড়ছে না বিজেপি 

ইতিমধ্যেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথভাবে কলকাতা পুর নির্বাচনের দায়িত্ব থাকছে। নিরাপত্তার সর্বোচ্চ ধাপ মেনে চলা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত