BJP-TMC: প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, মমতার সভার দিনে জঙ্গলমহলে জোড়া সভা শুভেন্দু-সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতির পাশাপাশি প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, তাকে হাতিয়ার করে আগামী দিনে জঙ্গলমহল জয় করতে ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির। মমতার ঝাড়গ্রামে সভার দিনেই জঙ্গলমহলে জোড়া সভা করবেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা। গোপীবল্লভপুরে সভা করবেন সুকান্ত মজুমদার এবং বাঁকুড়ায় ওই একই দিনে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুনঃ Junglemahal: অখিলের মন্তব্যের জেরে বিক্ষোভের মুখে এক মন্ত্রী, মমতার সফরের আগে ফুঁসছে জঙ্গলমহল

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে করা কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য এই মুহুর্তে রাজ্য রাজনীতি তথা সারা দেশের হটকেক। অখিল গিরির এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তৃণমূল দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেও, মোটেই এত সহজে তৃণমূলের জন্য ময়দান ছেড়ে দিতে রাজি নয় বিজেপি।  তাই যখন প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, তখন জঙ্গলমহলে একাধিক কর্মসূচির মাধ্যমে সুর চড়াতে চাইছে তাঁরা।

প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, মমতার সভার দিনেই সুর চড়াতে চায় বিজেপি 
প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, মমতার সভার দিনেই সুর চড়াতে চায় বিজেপি

গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হাওয়া লেগেছিল জঙ্গলমহল জুড়ে। পরে বিধানসভা নির্বাচনে সেই ক্ষত পূরণ করতে পেরেছে ঘাসফুল শিবির। এখন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আদিবাসী ভোটের দিকে নজর দিতে চান তৃণমূল সুপ্রিমো। তাই নিজে জঙ্গলমহলে উপস্থিত হয়ে পরচার সারতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই অখিল গিরির এই মন্তব্য তৃণমূলের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

310993037 662942655201464 501354097474329859 n

দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? তৃণমূল বিধায়কের এই মন্তব্য সারা জঙ্গলমহলে আলোড়ন ফেলে দিয়েছে।

প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, মমতার সভার দিনেই সুর চড়াতে চায় বিজেপি 

প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, মমতার সভার দিনেই সুর চড়াতে চায় বিজেপি 
প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, মমতার সভার দিনেই সুর চড়াতে চায় বিজেপি

রবিবার বাঁকুড়ায় এই সভায় যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন রারাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সেই সময়েই বাঁকুড়া খাতড়া পাম্প মোড়ে আদিবাসীদের বিক্ষোভে চলছিল। সেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। মন্ত্রীর পথ আটকায় সাধাএরণ মানুষ। এরপর বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করেন তিনি। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধরা। বিক্ষোভের জেরে গাড়ি ছেড়ে পালিয়ে যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত