নজরবন্দি ব্যুরোঃ হাইভোল্টেজ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যেই এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে তুঙ্গে জল্পনা। জানা যাচ্ছে, শাসক শিবির অর্থাৎ BJP সমর্থিত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন অমরিন্দর সিং। গত বছরই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন পঞ্জাবের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ফের উত্তপ্ত ভাটপাড়া, গল্প করতে করতে মাথায় গুলি, তীব্র আতঙ্ক এলাকায়
পিঠে অস্ত্রোপচারের জন্য অমরেন্দ্র এখন লন্ডনে রয়েছেন। পদ্ম শিবির সূত্রের খবর, সপ্তাহ দু’য়েক পরে দেশে ফিরে এলে বিজেপির সঙ্গে তাঁর দল ‘পঞ্জাব লোক কংগ্রেসের’ মিশে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। অমরেন্দ্র উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী হলে সেই প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রণীত।

আগামী মাস অর্থাৎ অগাস্টেই মেয়াদ শেষ হচ্ছে দেশের বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুর কার্যকাল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি আগামী ৫ জুলাই প্রকাশিত হবে।

BJP সমর্থিত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী অমরিন্দর সিং? জল্পনা তুঙ্গে
১৯ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা। ২০ জুলাই মনোনয়ন পত্রগুলির স্ক্রুটিনি হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২২ জুলাই।



