বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সিতাই, চলল তীর-ধনুক নিয়ে হামলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সিতাই। ভোটের সময়ে এগিয়ে আসার সাথেই জেলায় জেলায় বাড়চ্ছে পাচ্ছে রাজনৈতীক হিংসা। এবার রাজনৈতীক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র। বৃহস্পতিবার রাতে সিতাই বিধানসভার ভেটাগুড়ি এলাকায় তৃণমূল-বিজেপির সংঘর্ষে চলতে থাকে তির-ধনুক দিয়ে হামলা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ আসামী ধরতে গিয়ে দুর্ঘটনা, মৃত ৩ সিভিক ভলান্টিয়র।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভেটাগুড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ফুটানি বাজার এলাকায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ শুরু হয়। ২২ এবং ২৩ মণ্ডল এলাকার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক নয়ন বর্মনের বাড়িতে হামলা হয়। নয়ন বর্মনের বাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পিছনের স্থানীয় তৃণমূল নেতারা যুক্ত আছে বলেই অভিযোগ বিজেপি নেতাদের। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, ওই এলাকার তৃণমূল নেতাদের মদতেই বিজেপি কর্মী-সমর্থকেদের বাড়ীতে হামলা করা হচ্ছে।

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সিতাই। এর পাল্টা অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি কর্মিরাই আগে স্থানীয় তৃণমূল কর্মঈ-সমর্থকদের বাড়িতে হামলা করেছে। ৩ তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে দলের তরফে জানানো হয়েছে। এবং সেই হামলায় আহত হয়েছেন ২ তৃণমূল সমর্থক। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনের আগে তারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দিনিহাটা থানার পুলিশ। গতকাল রাত থেকেই ভেটাগুড়ি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনার অভিযোগে এখনও পর্যন্ত দুই দলের কাউকেই গ্রেফতার করেন পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত