নজরবন্দি ব্যুরো: আসামী ধরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পুলিসের গাড়ি, মৃত ৩ সিভিক ভলান্টিয়ার। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল গাড়িটি।তবে ঘটনার সূত্রপাত গতকালকে।
আরও পড়ুনঃ প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি ও মেনের সূচি।


বৃহস্পতিবার গভীর রাতে আইসি আশিস দাসের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশ কয়েকজন অভিযুক্তকে ধরতে বেরিয়েছিলেন। মোট তিনটি গাড়িতে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। তাঁদের মধ্যে কয়েকজন সিভিক ভলান্টিয়রও ছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে জালালপুর এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় পুলিশের একটি গাড়ি। সেটিতে ৬ থেকে ৭ জন সিভিক ভলান্টিয়র ছিলেন।
ফলে তারা গুরুতর জখম হন। স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি টের পেয়েই উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় ও পুলিশের তৎপরতায় আহদের উদ্ধার করে ভরতি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তিন সিভিক ভলান্টিয়রের। আহতরা চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রদীপ মণ্ডল, আবাইদুর শেখ ও রাজা শেখ। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



