প্রার্থী নিয়ে অসন্তোষ, দলে ভাঙন অব্যাহত,’ ক্ষোভে দল ছাড়লেন বিজেপির রাজ্য কমিটির সদস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  প্রার্থী নিয়ে অসন্তোষ, বিক্ষোভের আগুন জ্বলছে চারিদিকে। প্রার্থী ক্ষোভে ভাঙন অব্যাহত বিজেপিতে। এবার দল ছাড়লেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন হুগলি জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। দলত্যাগী বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য তার ক্ষোভ উগরে দিয়ে বলেন, ” দলে নীতি-আদর্শ শুধু বইয়ের পাতাতেই আছে। বাস্তবে তার কিছুই নেই।” বিজেপি সূত্রে খবর, চাঁপদানি অথবা শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন ভাস্কর।

আরও পড়ুনঃ ‘স্বপন দাশগুপ্ত জঘন্য প্রার্থী’, না বদলালে দলে দলে নোটায় ভোট পড়বে! হুঁশিয়ারি আরামবাগ BJP-র

কিন্তু দলের তরফে তাকে কোন জায়গায় থেকেই মনোনয়ন করা হয়নি। শ্রীরামপুরে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কবীর শঙ্কর বসু। আর চাঁপদানি কেন্দ্রের প্রার্থী করা হয়েছে দিলীপ সিংকে। ভাস্কর ভট্টাচার্য জানিয়েছেন, ‘ দল যাঁদের প্রার্থী করেছে, তাঁরা ধারেও ভারে তাঁর থেকে অনেকটাই কম।’ এর পরই এদিন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি লিখে তার ইস্তফার কথা জানান ভাস্কর ভট্টাচার্য। রাজ্য সভাপতিতে লেখা চিঠিতে ভাস্কর ভট্টাচার্য্য লিখেছেন, ” ২১ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এবার আমার শেষ সুযোগ ছিল চাঁপদানি বা শ্রীরামপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার। দলের তরফে যাঁদের টিকিট দেওয়া হল যোগ্যতার নিরিখে তাঁদের থেকে আমি কোনও অংশেই কম ছিলাম না। অথচ আমার দল আমাকে যোগ্য বলে মনে করেনি। আমার দীর্ঘদিনের বিশ্বাসকে শেষ করে দেওয়া হল। এরপর পার্টির কাছে আর কিছু আশা করার কোনও অর্থই হয়না। তাই আমি সমস্ত দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করলাম।”

প্রসঙ্গত, বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা ঘোষণা হতেই হুগলি জেলায় স্থানীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হুগলি জেলায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। হুগলি জেলা অফিস ভাঙচুর, রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। হুগলির নানান জায়গায় একই চিত্র। সদ্য তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও প্রবীর ঘোষালকে প্রার্থী করা নিয়েও অশান্তি চুড়ান্তে পৌছেছে। অন্যদিকে বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জিকে বিধানসভা ভোটে প্রার্থী করা নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে চুঁচুড়ায়। সিঙ্গুর, উত্তরপাড়া, চন্দননগর, হরিপাল, তারকেশ্বর সর্বত্র একই ছবি।

প্রার্থী নিয়ে অসন্তোষ, আসন্ন নির্বাচনে প্রার্থী হতে না পেরে ইতিমধ্যেই দল ছেড়েছেন হুগলির প্রাক্তন সভাপতি সুবীর নাগ। অন্যদিকে বিধানসভায় টকিট না পেয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন রাজকমল পাঠকও। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ” ৩০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে বিজেপি দলটা করেচলেছি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে এবার অবসর নেওয়া উচিত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত