‘স্বপন দাশগুপ্ত জঘন্য প্রার্থী’, না বদলালে দলে দলে নোটায় ভোট পড়বে! হুঁশিয়ারি আরামবাগ BJP-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘স্বপন দাশগুপ্ত জঘন্য প্রার্থী’, তাই প্রার্থী যদি না বদলান হয় তাহলে দলে দলে নোটায় ভোট পড়বে! হুঁশিয়ারি আরামবাগ জেলা BJP-র সহ সভাপতি গনেশ চক্রবর্তীর। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের নানান জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকেরা। ঘোষিত প্রার্থীদের নামে একাধিক অভিযোগ তুলেছেন একই দলের অন্যান্য নেতা ও কর্মীরা। এবার অভিযোগের তীর বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ মুখ ফেরাচ্ছেন মানুষ? শাহ, গড়করির পর ভিড় নেই নাড্ডার রোড শো-তেও! উৎকণ্ঠিত গেরুয়া শিবির।

‘প্রার্থী জঘন্য’, এই বলেই প্রার্থী বদলের দাবি করেছেন আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী। গণেশ বলেন, ”আমরা প্রথমে ওনাকে প্রার্থী হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু এখন দেখছি উনি জঘন‍্য প্রার্থী। বারংবার ফোন করলেও উনি ফোন ধরেন না।” , তাঁর অভিযোগ, ”ভোটে হেরে গেলে উনি দিল্লী চলে যাবেন আর ওখান থেকে বসে মজা দেখবেন। আর এখানে আমরা মার খাবো, জেল খাটবো। ওনার মতো প্রার্থী আমরা চাইনা।”

গণেশের কথায়, “তারকেশ্বর বিধানসভা থেকে আমি নিজে প্রার্থী হলেও ২০ হাজার ভোটে জিততাম।” তাঁর অনুগামীরা জানিয়েছেন, গনেশ ছাড়া এই কেন্দ্র থেকে অন্য কেউ প্রার্থী হলে তারা নোটায় ভোট দেবেন। কারণ তিনি ফোন তোলেন না, লবিবাজি করেন, দাবি আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তীর। এর পাশাপাশি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। গণেশ বলেন, ‘বিমান ঘোষ সিপিএম থেকে বিজেপিতে এসে দলকে কলুষিত করছেন।’

এবিষয়ে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ বলেন, “রাজ‍্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা সঠিক সিন্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ীই আমরা চলি। প্রার্থী যেই হোক না কেন নিজের দল বিজেপিকে জেতাতে হবে। এখানে ব্যক্তিগত মতামতের কোনও দাম নেই।” যদিও এলাকার বিজেপি কর্মীদের মধ্যে স্বপন দাশগুপ্ত কে নিয়ে তেমন কোন উৎসাহ চোখে পড়েনি। কর্মীদের কথায়, “৫ হাজার ভোটে পিছিয়েছিলাম, প্রার্থী না বদলালে ২৫ হাজার ভোটে হার নিশ্চিত”!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন