বিপ্লব গড়ে তৃণমূলের হামলা, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে ফুল বদল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ আসনে জিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরেই তার চোখ দেশের দিকে। আর সেই লক্ষ্যেই তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা এবং আসাম।

আরও পড়ুনঃ নারী উন্ময়নে মমতার প্রকল্পে সন্তুষ্ট বিশ্ব ব্যাঙ্ক, প্রস্তাব মোটা অঙ্কের ঋণের

আর সেই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরায় এবং আসামে তৃণমূলের সংগঠন বাড়াতে রাজ্য থেকে এই দুই রাজ্যে একের পর এক নেতা-নেত্রীকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই কাজে এই দুই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে অনেকটাই সফল তার প্রমাণ ফের মিলল আজ। এবার ত্রিপুরায় বিজেপিতে ভাঙন।

আর এই ভাঙ্গন ধরল খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভা কেন্দ্রে। আজ এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার নেতা সুবল ভৌমিক। এছাড়া রাজ্য থেকে যোগদান শিবিরে হাজির ছিলেন জয়া দত্ত ও সুজাতা মন্ডল খাঁ।

এই যোগদান নিয়ে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মন্ডল সভাপতিসহ বিনকমালিপুর বিধানসভা কেন্দ্রের প্রথম সারির বিজেপি নেতারা এদিন সামিল হয়েছিলেন এই দলবদল অনুষ্ঠানে।

বিপ্লব গড়ে তৃণমূলের হামলা, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে ফুল বদল

অপরদিকে প্রত্যাশামতোই ত্রিপুরার বিজেপি মুখপাত্র বলেছেন যারা এ দিন তৃনমূলে যোগদান করেছেন বলে ছবি ছাপানো হয়েছে তারা বিজেপির কেউ নন। এসব আসলে বাজার গরম করার জন্য করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত