নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের হাত ধরে গোটা রাজ্যে স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী ও রুপশ্রীর মত প্রকল্প গুলি। তবে শুধুমাত্র রাজ্য নয় দেশের গণ্ডি টপকে বিদেশের মঞ্চে ও সমাদৃত হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্প গুলি। যা খেতাব এনে দিয়েছিল রাজ্যের ঝুলিতে। তবে এবার আই প্রকল্প গুলি নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে বিশ্ব ব্যাঙ্ক।
আরও পড়ুনঃ৬ মাস CPM থেকে সাসপেন্ড অজন্তা, ভুল ধরাতে দলের চিঠি গেল অনীল-কন্যার ঘরে


জানা গিয়েছে ‘উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম’- অর্থাৎ নারী সুরক্ষা কে কেন্দ্র করে রাজ্য কে প্রায় ১২ কোটি ডলার প্রদান করতে চলেছে এই বিশ্ব ব্যাঙ্ক। সম্প্রতি একটি পরিসংখ্যান মারফৎ জানা গিয়েছে, বিগত বেশ কিছু বছরে অর্থনৈতিক দিক থেকে রাজ্যের যে বিপুল পরিমানে উন্নতি সাধন ঘটেছে তা বহু আগেই দেশের গড় বৃদ্ধি কে অতিক্রম করেছে।

তাই এই বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্যের মহিলাদের কে কাজ কর্মের দিক থেকে আরও সক্রিয় করার জন্য সরকারের তরফ থেকে প্রতিনিয়ত নিত্য নতুন পদক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে।
নারী উন্ময়নে মমতার প্রকল্পে খুশি বিশ্ব ব্যাঙ্ক, মিলবে মোটা অঙ্কের ঋণ
ইতিমধ্যেই রাজ্যের মা-বোনেদের কথা মাথায় রেখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উৎঘাটন করেছেন মমতা বন্ধোপাধ্যায়। এই প্রকল্প অনুযায়ী রাজ্যের সাধারন মহিলাদের কে প্রতি মাসে ৫০০ টাকা এবং এসসি ও ওবিসির অন্তর্গত মহিলাদের কে মাসিক ১০০০ টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাঁর পাশাপাশি আরও বেশ কিছু উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহনের পরিকল্পনা রয়েছে। তবে এগুলির মাধ্যমে রাজ্যের মহিলাদের কে কতটা সক্রিয় করা যায় সেদিকেই নজর এখন সকলের।










