নজরবন্দি ব্যুরো: ২১ শের বিধানসভা ভোটের (vote) আগে দেখা গিয়েছিল, তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে দলীয়ভাবে পোস্টার তৈরি করে তাতে কোথাও লেখা ছিল “বাংলার গর্ব মমতা”, কোথাও আবার “দিদিকে বলো”, আবার কোথাও লেখা ছিল “বাংলা নিজের মেয়েকেই চায়।” পঞ্চায়েত ভোট এখনও ঘোষণা হয়নি৷ তবে সময় থাকতেই এবার পথে নেমেছে বিজেপি৷ তারই অঙ্গ হিসেবে এবার সারা রাজ্য জুড়ে শাসকের বিরুদ্ধে পোস্টার কর্মসূচি নিতে চলেছে বিজেপি।
আরও পড়ুন: খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা, গার্ডেনরিচে বিরাট অভিযানে ইডি
দিদিকে বলো পোস্টারের অনুকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhyapadhy) ছবির দুই পাশে বান্ডিল বান্ডিল টাকার ছবি এবং উপরে বড় বড় করে লেখা রয়েছে “বাংলার লজ্জা মমতা।” আর তার খানিক থেমে যোগ করেছেন, ‘‘দেখি, পুলিশ আমাদের কতজনকে ধরে৷ এরপর তো পুলিশকেও মানুষ ছাড়বে না৷ কারণ, ওরা যেভাবে চামচামি করছে তাতে এবার জনতার হাতে মার খাবে পুলিশই৷’’

সুত্র মারফত জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় ‘বাংলার লজ্জা মমতা’ পোস্টার সাঁটাতে গিয়েছিল কয়েকজন বিজেপি কর্মী ৷ আর সেখান থেকেই দুই বিজেপি কর্মীকে হাতনাতে গ্রেফতার করে পুলিশ৷ এরপরই ওই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিজেপি৷
পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য জুড়ে বিজেপির পোস্টার, বাংলার লজ্জা মমতা

আর এই পোস্টার পড়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে গুমাতে। এমন ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এই কাজ বিজেপির। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই বিজেপি হারার ভয়ে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্য এই নোংরা রাজনীতি করছে, এমনই বক্তব্য শাসকদলের নেতৃত্বদের। সব মিলিয়ে পোস্টার কাণ্ডে রাজনৈতিক উত্তাপ বেড়েছে বলাই চলে।








